ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

রো‌হিঙ্গা‌ প্রত্যাবর্তনে আঞ্চলিক-আন্তর্জাতিক সমর্থন চান মোমেন

সাম‌য়িকভা‌বে বাংলা‌দে‌শে আশ্রিত রো‌হিঙ্গা‌দের প্রত্যাবর্ত‌নে আঞ্চলিক ও আন্তর্জাতিক সমর্থন চে‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১ মার্চ) নয়াদিল্লিতে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন দেওয়া এক বক্তব্যে রো‌হিঙ্গা‌দের প্রত্যাবর্ত‌নে এ সমর্থন চান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তিকেন্দ্রিক পররাষ্ট্রনীতির বিস্তারিত তুলে ধরেন। তি‌নি ব‌লেন, শান্তির সংস্কৃতি প্রচারের মাধ্যমে এই অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন চায় বাংলাদেশ।

বিশ্বের যেকোনো প্রান্তে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মো‌মেন। তিনি ১৯৯৭ সালে আঞ্চলিক দলগুলোর সঙ্গে একটি শান্তি চুক্তি সইয়ের মাধ্যমে বাংলাদেশের তিনটি পার্বত্য জেলায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার কথাও তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ প্রচেষ্টায় বাংলাদেশের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করেন। মোমেন বর্তমানে ভারত সরকারের আমন্ত্রণে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি সফর করছেন। তিনি আগামীকাল (২ মার্চ) জি-২০ বৈঠকে বক্তৃতা করবেন বলে আশা করা হচ্ছে। অন্যান্য বৈশ্বিক সমস্যার মধ্যে তিনি ভারতের প্রেসিডেন্সির অধীনে জি-২০ প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রো‌হিঙ্গা‌ প্রত্যাবর্তনে আঞ্চলিক-আন্তর্জাতিক সমর্থন চান মোমেন

আপডেট সময় ১২:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩