ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিকাইল হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহতের বাড়ি শার্শা উপজেলায়, শার্শা উপজেলার রাজনগর গ্রামের শের আলীর ছেলে।

এ দুুুুর্ঘটনায় আলমসাধু ড্রাইভার শাহজান আলী আহত হয়েছেন। আহত শাহাজান আলী শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের মোস্তফার ছেলে। বুধবার আনুুমানিক রাত সাড়ে ৮ টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীব নগর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থেকে রাতে আলমসাধুতে করে কাঠের বিভিন্ন আসবাবপত্র নিয়ে যশোরের উদ্দেশ্যে যাওয়ার সময় নবীব নগর পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি কার্ভারভ্যান আলমসাধুকে ধাক্কা দিলে দুজন মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিকাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত মিকাইলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তি চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে। ঘাতক কাভারর্ভ্যানটিকে সনাক্ত করা সম্ভব হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আপডেট সময় ১১:৫১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩