ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভুল : সংশোধনে নতুন নির্দেশনা

জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। এ লক্ষ্যে ব্যক্তির নাম, ঠিকানা ও ছোটখাট ভুল সংশোধনে মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় এজন্য এখন থেকে এসব ভুল সংশোধন সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ই করতে পারবে।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সম্প্রতি সব সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সব জেলা প্রশাসক, সব ক্যান্টনমেন্ট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসারকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা অনুযায়ী নিবন্ধন তারিখের পরবর্তী ৯০ দিন পর্যন্ত নিবন্ধক সংশোধন করতে পারেন। কিন্তু বর্তমান বিডিআরআইএস সফটওয়্যারে ব্যক্তির নাম, বাবা-মার নাম, ঠিকানা, সন্তানের ক্রম ও অন্যান্য ছোট-খাট ভুল সংশোধনের জন্য ইউনিয়নের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভা, সিটি করপোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ডের ক্ষেত্রে ডিডিএলজির মাধ্যমে সংশোধন করতে হয়। এটি সময়সাপেক্ষ ও জনভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

চিঠিতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে ব্যক্তির নাম, ঠিকানা ও ছোটখাট ভুল সংশোধনে জনগণ যাতে জনভোগান্তির শিকার না হন এজন্য এখন থেকে এসব ভুল সংশোধন সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ই করতে পারবে।

এ অবস্থায় নিবন্ধন কার্যালয়গুলোকে এ নির্দেশনা অনুযায়ী কার্যক্রম গ্রহণ করার পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভুল : সংশোধনে নতুন নির্দেশনা

আপডেট সময় ১২:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩