ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

বিএনপিকে ‘অবৈধ দল’ বলায় সাবেক এমপির তীব্র প্রতিবাদ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিএনপিকে ‘অবৈধ দল’ বলায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-২ ইসলামপুর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সুলতান মাহমুদ বাবু।

আজ রোববার বিকেলে মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের তিনি এই প্রতিক্রিয়া জানান। এর আগে দুপুরে জামালপুরের ইসলামপুরে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিএনপিকে অবৈধ দল বলে আখ্যা দেন।

খবরটি আজকের পত্রিকার অনলাইন ভার্সনে দেখতে পান বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবু পরে মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, ‘দীপু মনি বিএনপিকে নিয়ে বিষোদ্‌গার করেছেন। যা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। মনে রাখতে হবে, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি মানেই গণমানুষের দল। বিএনপি মানেই জনগণের আস্থা। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না।

বরং বাংলাদেশের মানুষ জানে, দীপু মনির দল আওয়ামী লীগই পেছনের দরজা দিয়ে ক্ষমতা জবরদখল করে রেখেছে। দেশের মানুষ তাদের ভোট দেয়নি।’

সুলতান মাহমুদ বাবু আরও বলেন, ‘দীপু মনিরা পুরো দেশকে আজ বৃহত্তর কারাগারে পরিণত করেছে। ক্ষমতাকে কুক্ষিগত করে আওয়ামী নেতারা এখন বড় বড় কথা বলছেন। তাঁরা জনগণের কণ্ঠ স্তব্ধ করে দিতে চান। আওয়ামী লীগের হীন কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই গায়েবি মামলা দেন দীপু মনিরা। কাজেই দীপু মনি যা বলেছে, তা সবই মিথ্যা।’

সাবেক এই এমপি বলেন, ‘চোরের মায়ের বড় গলা। দীপু মনিরা ভোট ডাকাতি করে ক্ষমতা জবরদখলে রেখে এখন বড় বড় ফাঁকা বয়ান ছড়াচ্ছেন। জনগণ তাঁদের ফাঁকা বয়ান বিশ্বাস করে না। বরং দীপু মনিদের অনেক আগেই জনগণ প্রত্যাখ্যান করেছে। ২০১৪ সালে দীপু মনিরা ১৫৪ আসনে ফাঁকা মাঠে জয়ী হয়ে ২০১৮ সালের নির্বাচনের নামে ক্ষমতা জবরদখল করেছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগই সন্ত্রাসবাদের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে দেশকে পিছিয়ে দিচ্ছে। তারা দেশের উন্নয়ন চায় না। এ দেশের শান্তিশৃঙ্খলা উন্নয়ন আর গণতন্ত্র নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমরা দীপু মনির কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপিকে ‘অবৈধ দল’ বলায় সাবেক এমপির তীব্র প্রতিবাদ

আপডেট সময় ১০:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩