ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

বগুড়ায় ভূয়া ম্যাজিস্ট্রেটকে আটক করলো পুলিশ

বগুড়ায় সঞ্জয় কুমার দেবনাথ নামের এক ভূয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ। পেশায় পল্লী চিকিৎসক হলেও ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা করতেন তিনি।

রোববার রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড মোড় থেকে তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তির নাম সঞ্জয় কুমার দেবনাথ। তিনি গাইবান্ধা সদর উপজেলার চকবারুল এলাকার সুকুমার কুমার দেবনাথের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) শাহজাহান আলী।

এসআই শাহজাহান আলী বলেন, ‘রোববার রাত আটটার দিকে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের তার পরিচয় পত্র দেখিয়ে নিজেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেট(৩৯তম বিসিএস) পরিচয় দিয়ে গাড়ী তল্লাশি শুরু করেন। এ-সময় সন্দেহ হলে তারা তাকে চ্যালেঞ্জ করেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তার পরিচয়পত্র ভূয়া বলে স্বীকার করে। পরে পুলিশ তাকে আটক করেন।’

তিনি আরও বলেন, ‘আটক সঞ্জয় পেশাদার প্রতারক। তার নামে এর আগেও দুইটি প্রতারণার মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ভূয়া ম্যাজিস্ট্রেটকে আটক করলো পুলিশ

আপডেট সময় ০৯:০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩