ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনভিডিয়ায় ফিরেই জেনসেন হুয়াংয়ের শপথ, ‘এবার ভালো সিইও হবো’ ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর চাঁদা নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো মোংলায় ৪০০ কোটি টাকার পণ্য আটকে, দেড় বছর ধরে বন্ধ নিলাম পেনাল্টিতে গোল করে রোনালদোর ৯৮৭তম গোল, হাজারের মাইলফলক থেকে দূরে ১৩ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উচ্ছেদ ভয় দেখিয়ে অর্থ আদায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্য, দুদকের জালে রাজউক কর্মকর্তা মোবারক আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর

সবুজবাগে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় ট্রাকের ধাক্কায় সোহরাব হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি তিনি বালু-পাথরের ব্যবসা করতেন বলে জানা গেছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে সবুজবাগের মানিকদিয়া রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, সকালে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে আমরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি একজন বালু-পাথর ব্যবসায়ী ছিলেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, আশপাশের লোকজনকে কাছ থেকে জানতে পারি ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। আমরা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাকটিকে শনাক্তের চেষ্টা করছি। তিনি সবুজবাগ থানার সিমরাইল এলাকায় থাকতেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনভিডিয়ায় ফিরেই জেনসেন হুয়াংয়ের শপথ, ‘এবার ভালো সিইও হবো’

সবুজবাগে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট সময় ১২:৩৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩