ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো শৈব সংঘের ২ দিনব্যাপী শিব চতুর্দশী উৎসব

চট্টগ্রামের পটিয়া উপজেলাা অন্তরগত দক্ষিণ ভূর্ষি গ্রামে শিব চতুর্দশী উপলক্ষে দুই শত বছরের অধিক ঐতিহ্যবাহী পুরনো শিব মন্দিরে ২ দিনব্যাপী শিব চতুর্দশী উৎসব অনুষ্ঠিত হয়েছে ।

শৈব সংঘের উদ্যোগে গত রবিবার শিব পূজা উপলক্ষে ২ দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হয়। ২ শত পঞ্চাশ বছরের পুরোনো এই মন্দিরে দূর দুরান্ত থেকে আগত ব্রতী ভক্তরা তাদের মনস্কামনা নিয়ে উপস্থিত হন।

দেবাদিদেব মহাদেবের পূজা শেষে ডাবের জল, দুধ ও বেলপাতা দিয়ে শিব লিঙ্গ স্নান করিয়ে প্রার্থণা করেন আগত উপবাসী ভক্তরা।

সার্বজনীন শিব চতুর্দশী মহাব্রত উৎসব পরিচালনা কমিটির সভাপতি যীশু চৌধুরী এবং সাধারণ সম্পাদক অমি দাশ বলেন, মন্দিরটি ২ শত বছরের অধিক পুরোনো মন্দির। লোকমুখে শোনা যায় এই মন্দির জুড়ে রয়েছে অনেক মহিমা। মন্দিরের সামনে রয়েছে এক বিশাল বটবৃক্ষ। শিববাড়ী সংলগ্ন চৌধুরী পাড়ার এক ব্যক্তি স্বপ্নে প্রাপ্ত হন যে বট বৃক্ষের নিচে প্রতিষ্ঠিত আছেন মা জাগ্রত ভবানী।

তারই সুত্র ধরে বট বৃক্ষের নিচে প্রতিষ্ঠা করা হয় মা ভবানীর সেবাখোলা। ঠাকুরের অসীম লীলা তিনি স্বয়ং অবস্থান করছেন এই জাগ্রত শিব মন্দিরে। শিব ঠাকুরের পূজার মাধ্যমে পূরণ হতো ভক্তদের মনোবাসনা। প্রতিবছর এখানে বিভিন্ন স্থান থেকে ভক্তরা পূজা-অর্চনা করতে আসেন।

সনাতন ধর্মের ভক্তরা শিব চতুর্দশীর পূণ্য তিথিতে এখানে পূজা-অর্চনার মাধ্যমে দেবাদিদেব মহাদেবের কৃপা লাভের জন্য ছুটে আসেন। পাশাপাশি অত্র শিব মন্দির নিমার্ণে সবার সহযোগীতা একান্তভাবে কামনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো শৈব সংঘের ২ দিনব্যাপী শিব চতুর্দশী উৎসব

আপডেট সময় ০২:২৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩