ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানিকগঞ্জে সমাবেশ, সম্মাননা পেলেন ১৫ নারী কুমিল্লা সিটিতে অবৈধ মিশুক, অটোরিকশা ও থ্রি-হুইলার বন্ধের দাবিতে মানববন্ধন প্রজনন হারে শীর্ষে ভোলা, সর্বনিম্ন বাগেরহাটে: বিবিএস-ইউনিসেফ জরিপ ২৭ মাস কর্মস্থলে অনুপস্থিত, তবু বেতন-ভাতা বহাল; চট্টগ্রাম রেজিস্ট্রি অফিস সহকারী ভুট্টোর দাপট এনভিডিয়ায় ফিরেই জেনসেন হুয়াংয়ের শপথ, ‘এবার ভালো সিইও হবো’ ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর চাঁদা নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো মোংলায় ৪০০ কোটি টাকার পণ্য আটকে, দেড় বছর ধরে বন্ধ নিলাম

পিরোজপুরের মঠবাড়িয়ায় দোকান ঘর ভাংচুর করেছে দুর্বৃত্তরা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নয়াহাট বাজারে জলিল সিকদারের দোকান ঘর ভাংচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ ফেব্রুয়ারি) ১৪/১৫ জন দুর্বৃত্তকারীরা এ ভাংচুর চালায়।

এ ঘটনায় জলিল সিকদার ৯৯৯ এ ফোন দিলে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তকারীরা পালিয়ে যায়।

জানা গেছে,মঠবাড়িয়া -কুমিরমারা হলতা নদীর তীরে বেড়িবাঁধের পাশে নয়া হাট বাজারে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে কয়েক বছর আগে রুবেল নামে এক ব্যবসায়ীর মুদি দোকান লুটপাট করে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় তখন দ্রুত বিচারের আওতায় বিশেষ আইনে মামলা রুজু করা হয়। বর্তমানে ওই একই লোকজন অসৎ উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে জলিল সিকদারের দোকান ঘরটি ভেঙে ফেলে। তাদের উদ্দেশ্য পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধভাবে দখল করে পজিশন বিক্রি করা।

জলিল সিকদারের অভিযোগ,সোমবার সকালে ভেচকি এলাকার লিয়াকত খানের ছেলে সাব্বির, রহমান মাষ্টারের ছেলে রিয়াজ,রিপন,ফিরোজ, সজিব, কাঞ্চন মাতুব্বরের ছেলে কাশেম,মজিবর মৃধার ছেলে হাসান মৃধা আরও লোকজন নিয়ে আমার দোকান ঘরটি ভেঙে ফেলে। দোকানে থাকা ইলেকট্রিকাল মালামাল ও নগদ ক্যাশ লুটপাট করে নিয়ে যায়।

এ সময় তাদের হাতে দা,চাইনিজ কুঠার,রামদা,শাবল, লোহার রড দেখা গেছে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার এএসআই মাসুদ জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানিকগঞ্জে সমাবেশ, সম্মাননা পেলেন ১৫ নারী

পিরোজপুরের মঠবাড়িয়ায় দোকান ঘর ভাংচুর করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৮:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩