ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

নাটোরে স্কুল ছাত্রীর ধর্ষণ মামলায় পলাতক আসামী তামিম গ্রেপ্তার

নাটোরে এক স্কুল ছাত্রীকে গণধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ তামিম (১৯) কে রাজশাহী থেকে আটক করেছে র‌্যাব। ধর্ষণ ঘটনার পর থেকে পালিয়ে থাকার পর তথ্য প্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে রাজশাহী মাহানগর এর কাশীয়াডাঙ্গা থানার কাঠালবাড়ীয়া এলাকা থেকে তামিমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ তামিম নাটোর সদর উপজেলার চাঁনপুর পাবনাপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশেষ বিজ্ঞপ্তিতে জানান, ৮ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে মোঃ তামিমের পরিচয় হয়।

সেই পরিচয়ের সুত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে তামিম। পরবর্তীতে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এ্যাপস ইমোতে কথাবার্তা হতো তাদের মধ্যে। ছাত্রীর মনে বিশ্বাস জাগিয়ে তোলে তামিম। পরবর্তীতে বিয়ের প্রলোভন দিয়ে ৭ ফেব্রুয়ারী ওই ছাত্রীকে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া চাঁনপুর গ্রামে নিয়ে আসে। এদিন রাতে ওই এলাকার একটি বিলের মধ্যে কলাবাগানে নিয়ে তামিম সহ তার সহযোগী পীরগঞ্জ মাটিয়াপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ আব্দুল মজিদ (২৬), চাঁনপুর পাবনা পাড়া গ্রামের সোনাউল্যাহর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৩০) সহ অজ্ঞাত আরো দুইজন ভিকটিককে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরে আব্দুল মজিদ ভোররাতে ভিকটিমকে অজ্ঞাত একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমকে রাজশাহী গামী বাসে উঠিয়ে দেওয়ার জন্য বনবেল ঘড়িয়া বাইপাস মোড়ে নিয়ে যায়।

এসময় স্থানীয়রা ভিকটিমের অস্বাভাবিক দেখে সদর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে নাটোর সদর থানায় মোঃ তামিম , মোঃ আব্দুল মজিদ ও মোঃ সিরাজুল ইসলাম নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত দুই জনের বিরুদ্ধে গণধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী আব্দুল মজিদ ও সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে।

র‌্যাব কর্মকর্তা আরো জানান,ঘটনাটি এলাকায় চাঞ্চল্যসহ ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে রাজশাহী মাহানগর এর কাশীয়াডাঙ্গা থানার কাঠালবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার প্রধান মোঃ তামিমকে গ্রেপ্তার করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নাটোরে স্কুল ছাত্রীর ধর্ষণ মামলায় পলাতক আসামী তামিম গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩