ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

কুমিল্লায় উত্তাল বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল

গণতন্ত্র পুনরুদ্ধার দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, সরকারের পদত্যাগ সহ ১০দফা দাবিতে কুমিল্লায় বিএনপির একই সময় পৃথক দুটি পদযাত্রা কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি ও তারঁ অঙ্গসহযোগি সংগঠন। শনিবার বিকেলে নগরের লাকসামরোডের পৌর মার্কেট থেকে পদযাত্রা শুরু হয়ে টমছমব্রীজ এলাকায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়া, মহানগর বিএনপির আহবায়ক উৎবাদুল বারী আবু,মহানগর বিএনপির সা‌বেক আহবায়ক আমিরুজ্জামান আমিরসহ নেতৃবৃন্দরা।

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন-দ্রব্য মূল্যে বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। বাংলাদেশের সাধারণ মানুষকে শান্তি থাকার জন্য আন্দোলন করছেন। এদিকে নগরের চকবাজার বাস টার্মিনাল থেকে পদযাত্রা কর্মসূচিটি শুরু হয়ে িনগরের কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোড বিএনপির কায্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মহানগর বিএনপির পদযাত্রা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মো: শাজাহান ।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির এাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন,কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ মহানগর ও জেলার নেতৃবৃন্দরা।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পদযাত্রায় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেন,তুবষ্ক ও সিরিয়ার ভুমিকম্পের মত এ সরকার ধূলিসাত হয়ে যাবে। দেশের সব এলাকায় পদযাত্রা কর্মসূচি হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে।

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে এই পদযাত্রা কর্মসূচি হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কুমিল্লায় উত্তাল বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল

আপডেট সময় ১০:১৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩