ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনভিডিয়ায় ফিরেই জেনসেন হুয়াংয়ের শপথ, ‘এবার ভালো সিইও হবো’ ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর চাঁদা নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো মোংলায় ৪০০ কোটি টাকার পণ্য আটকে, দেড় বছর ধরে বন্ধ নিলাম পেনাল্টিতে গোল করে রোনালদোর ৯৮৭তম গোল, হাজারের মাইলফলক থেকে দূরে ১৩ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উচ্ছেদ ভয় দেখিয়ে অর্থ আদায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্য, দুদকের জালে রাজউক কর্মকর্তা মোবারক আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর

ছাত্রী ও তার মা’কে যৌন হয়রানীর অভিযোগে গৃহ শিক্ষক গ্রেফতার

সুমি (ছদ্ম নাম) দশম শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত শিক্ষক মামুন একই এলাকার স্থায়ী বাসিন্দা এবং এলাকায় টিউশনি করে থাকে। সুমি যখন ৬ষ্ঠ শ্রেণীতে পড়তো সেই সময় গৃহশিক্ষক মামুন পাঠদান করাকালে গোপনে সুমির অজান্তে তার গোপন অঙ্গের (বুকের) ছবি মোবাইলের মাধ্যমে ধারন করে রাখে।

উক্ত ধারণকৃত গোপন অঙ্গের (বুকের) ছবি প্রকাশ করার ভয় দেখিয়ে কৌশলে সকলের অজান্তে অভিযুক্ত মামুন বিভিন্ন সময় সুমির শরীরের গোপন অঙ্গের আরো ছবি তুলে নিজ মোবাইলে সংরক্ষণ করে রাখে। সুমি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ভয়ে বিষয়টি পরিবারের কাউকে জানায়নি।

সুমির অষ্টম শ্রেণীর রেজাল্ট খারাপ হওয়ার কারণে তার পরিবার অভিযুক্ত মামুনকে গৃহশিক্ষক হতে বাদ দেয়। এরপর থেকে অভিযুক্ত মামুন সুমির স্কুলে যাতায়াতের সময় পূর্বে ধারণকৃত গোপন অঙ্গের ছবি প্রকাশ করার ভয় দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করার কু-প্রস্তাব দেয়। মামুনের দেয়া কু-প্রস্তাবে সুমি রাজি না হওয়ায় মামুন সুমির পরিবারের ছবি ব্যবহার করে সুমির মায়ের নামে একটি ফেইক ফেসবুক আইডি খুলে।

উক্ত ফেসবুক আইডি হতে মামুন সুমির মায়ের ফেসবুক ম্যাসেঞ্জারে বার্তা পাঠিয়ে কু-প্রস্তাব দেয়। সুমির মা মামুনের কু-প্রস্তাবে সাড়া না দিলে সে সুমির গোপন অঙ্গের ছবি পাঠিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দিতে থাকে। বিভিন্ন সময় অভিযুক্ত মামুন উক্ত ফেক আইডির ম্যাসেঞ্জার হতে সুমির মাকে বিভিন্ন ধরণের অশ্লীল ও পর্ণ স্থিরচিত্র ও ভিডিও প্রেরণ করতে থাকে। মামুনরে ধারণকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের বিষয়ে সুমরি পরিবার সিআইডির সাইবার পুলিশরে নকিট অভিযোগ জানায়।

সিআইডির সাইবার পুলিশ ঘটনার বিষয়ে অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পায়। সিআইডি প্রধান জনাব মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম, এডিশনাল ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের সার্বিক তত্বাবধানে সিআইডির সাইবার পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান সনাক্ত করে এবং গত ১৭/০২/২০১৩ খিঃ সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হতে অভিযুক্ত মোঃ মামুন(৩১), পিতা- মৃত বশির উদ্দিন, মাতা- আজিমন নেসা, সাং- উৎরাইল, জাজিরা, চাঁন মঞ্জিলের পিছনে, পোস্ট ও ইউনিয়ন- কোন্ডা, থানা- দক্ষিন কেরানীগঞ্জ, জেলা- ঢাকা কে ধৃত করে।

এ সময় তার নিকট হতে অপরাধ কার্যে ব্যবহৃত মোবাইলটি জব্দ করে। অভিযুক্ত মোঃ মামুন(৩১) এর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৭৬, তারিখ- ১৭/০২/২০১৩ খ্রি. ধারা- ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪ (২) / ২৬ (২) এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩)/৮(৫)(ক) রুজু করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনভিডিয়ায় ফিরেই জেনসেন হুয়াংয়ের শপথ, ‘এবার ভালো সিইও হবো’

ছাত্রী ও তার মা’কে যৌন হয়রানীর অভিযোগে গৃহ শিক্ষক গ্রেফতার

আপডেট সময় ০৯:৪৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩