ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

১৪০ পুলিশ সদস্য মালি শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন

বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে আজ (১৭ ফেব্রুয়ারি ২০২৩) ঢাকা ছেড়েছেন।

পুলিশ সুপার জনাব মোঃ মহিদুল ইসলামের নেতৃত্বে Bangladesh Formed Police Unit (BANFPU)-1 এর নবম রোটেশনের ৭০ জন এবং পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারের নেতৃত্বে Bangladesh Formed Police Unit (BANFPU)-2 এর পঞ্চম রোটেশনে ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন United Nations Multidimensional Integrated Stabilization Mission in Mali (MINUSMA)- এ দায়িত্ব পালনের লক্ষ্যে ইথিয়পিয়ান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে পশ্চিম আফ্রিকার দেশ মালির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

উল্লেখ্য, গত ২০১৩ সাল থেকে Bangladesh Formed Police Unit (BANFPU)-1 এর পুলিশ সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। বিগত ২০১৭ সাল হতে BANFPU-2, MINUSMA, Mali মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় সুনামের সাথে দায়িত্ব পালন করছে।

দুর্গম ভৌগোলিক অবস্থান, প্রতিকূল আবহাওয়া এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ পুলিশের সদস্যগণ অত্যন্ত সাহসিকতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি জনাব মো: রুহুল আমিন, বিপিএম এবং ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস্ উইং এর কর্মকর্তাগণ তাঁদেরকে বিদায় জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪০ পুলিশ সদস্য মালি শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন

আপডেট সময় ০১:২০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩