ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর চাঁদা নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো মোংলায় ৪০০ কোটি টাকার পণ্য আটকে, দেড় বছর ধরে বন্ধ নিলাম পেনাল্টিতে গোল করে রোনালদোর ৯৮৭তম গোল, হাজারের মাইলফলক থেকে দূরে ১৩ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উচ্ছেদ ভয় দেখিয়ে অর্থ আদায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্য, দুদকের জালে রাজউক কর্মকর্তা মোবারক আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর কুমিল্লায় ডিবির অভিযানে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন গ্রেপ্তার

সিংড়ায় মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালাতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

নাটোরের সিংড়ায় দুই মোটর সাইকেলের পাল্লা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে জয় হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১.৩০ মিনিটে নাটোর জেলার সিংড়া উপজেলার ০৫ নং চামারী ইউনিয়নের সোনার মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত জয় হোসেন উপজেলার চামারী ইউনিয়নের গোটিয়া মহিষমারী গ্রামের আবুল কালামের ছেলে ও নাজিরপুর ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। আর মোটর সাইকেলে তার পিছনে বসা জজ আহমেদকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে একই গ্রামের আয়নাল হকের ছেলে ও সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

চামারী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোটিয়া মহিষমারী গ্রামের জয় হোসেন ও তার বন্ধু জজ আহমেদ মোটর সাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে সোনার মোড় এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বের একটি বাড়ির দেয়ালে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই চালক জয় হোসেন নিহত হয়। আর তার পিছনের আরোহী জজ আহমেদ গুরুতর আহত হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু হয়েছে আর অপর জনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহীতে ভর্তি করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

সিংড়ায় মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালাতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৮:৪০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩