ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তালিবানের ‘ভয়ে’ গ্রাম ছেড়ে পালাল পাকিস্তানি সেনারা

গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। ২০২১ সালের আগস্টে তালিবানরা ডুরান্ড লাইনের ওপারে আফগানিস্তান দখল করার পর থেকে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে টিটিপি।

এরকম একটি ঘটনায় খাইবার পাখতুনখাওয়ায় একটি গ্রাম দখল করে টিটিপি। তাদের তোপের মুখে অবস্থান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় স্থানীয় পুলিশ এবং পাকিস্তানি সেনাবাহিনী।

সিনিয়র পাকিস্তানি সাংবাদিক আমজাদ আইয়ুব মির্জা টুইটারে এই সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করেছেন, যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

এদিকে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপিকে) প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে টিটিপির প্রতি আনুগত্য থাকা প্রায় সাত জঙ্গি নিহত হয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) একটি দলের সঙ্গে সংঘর্ষে টিটিপি জঙ্গিরা নিহত হয়েছে।
আটক তালিবান জঙ্গিদের উত্তর ওয়াজিরিস্তানের প্রশাসনিক কেন্দ্র বান্নুতে স্থানান্তর করার সময় সিটিডি দলের ওপর অতর্কিত হামলা চালায় টিটিপি জঙ্গিরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যবণ্টন, কে কোন দা‌য়িত্ব পেলেন

তালিবানের ‘ভয়ে’ গ্রাম ছেড়ে পালাল পাকিস্তানি সেনারা

আপডেট সময় ০১:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩