ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক শিরোনাম বড়লেখায় ভুয়া কাগজে ১৪ ভারতীয় মহিষ, ৯টি নিয়ে পালাল চোরাকারবারিরা জাতীয় পর্যায়ে ফয়জুন্নেছার আদর্শ তুলে ধরতে নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের কর্মপরিকল্পনা পীরগঞ্জে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ওলামা দল নেতা মাওলানা আব্দুল মোতালেব মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী বাগেরহাটে ৪০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প, ভেস্তে গেল সুপেয় পানির স্বপ্ন জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

স্ত্রী-সন্তানদের মরদেহের পাশে জীবিত যে প্রাণ

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ভয়াবহতা ও পরবর্তী উদ্ধার কার্যক্রমের হাজারো তাজা ছবি তুলে আনছেন ফটোসাংবাদিকরা। প্রায় তিনদিন পরও জীব্তি ‘প্রাণ’ উদ্ধারের চিত্র উঠে আসছে। সে সঙ্গে আসছে মানবিক বিপর্যয়ের অনেক সচিত্র প্রতিবেদনও। যার অনেকগুলো এরইমধ্যে ভাইরাল হয়েছে।

তবে রয়টার্সের ফটোগ্রাফার উমিত বেকতাসের তুলে আনা আব্দুলআলিম মুয়াইনির ছবিটি আলাদাভাবে নাড়া দিচ্ছে সবাইকে। স্ত্রী-সন্তানদের মরদেহের পাশে নিজের নিরুপায় হয়ে বেঁচে থাকার যে যন্ত্রণা তা দেয়াল চাপা পড়ে আঘাত পাওয়ার চেয়ে বেশি যন্ত্রণার, ছবিটি হয়তো সে কথাই বলছে।

রয়টার্সের ওই ফটোগ্রাফারের ছবির বর্ণনায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হাতায়ায় ধ্বংসস্তূপের নিপড়ে আছে একজনের নিথর দেহ। পাশেই হাত উঁচু করে সাহায্য প্রার্থনা করছেন এক ব্যক্তি।

খবরে বলা হয়েছে, সিরিয়ান বংশোদ্ভূত আব্দুলআলিম গৃহযুদ্ধের কারণে সিরিয়া থেকে পালিয়ে তুরস্কে আসেন। তুরস্কে তিনি ইসরা নামে এক তার্কিশ নারীকে বিয়ে করেন। তাদের মাহসেন ও বিসিরা নামে দুই কন্যা সন্তান রয়েছে। ভূমিকম্পে দেয়ালের স্ল্যাব ধসে তার স্ত্রী মারা গেছে। আর স্ল্যাবে পা আটকে স্ত্রীর পাশেই উদ্ধারের অপেক্ষায় ছিলেন আব্দুলআলিম। জ্ঞান থাকলেও বাম চোখে আঘাত পাওয়ায় তা খুলতে কষ্ট হচ্ছে তার। উদ্ধারকর্মীদের সঙ্গে সে কথা বলেছে।

ফটোগ্রাফার উমিত বেকতাস আব্দুুলআলিমের সঙ্গে সরাসরি কথা বলতে না পারলেও তার দুই বন্ধু বিস্তারিত জানিয়ে বলেছেন, আব্দুুলআলিমকে উদ্ধার করা হয়েছে। সে পানিশূণ্যতায় ভুগছে। তার চিকিৎসা প্রয়োজন।

তবে বাঁচানো যায়নি তার পরিবারকে। মাটিতে কম্বলে মোড়ানো আছে তিনটি দেহ- ইসরা, মাহসেন, বিসিরার।

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯১ জন এবং সিরিয়ায় ২ হাজার ৯৯২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে সব মিলিয়ে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৩ জনে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক শিরোনাম

স্ত্রী-সন্তানদের মরদেহের পাশে জীবিত যে প্রাণ

আপডেট সময় ০২:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩