সংবাদ শিরোনাম ::
বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ বড়লেখা-জুড়ীর নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান চাইলেন এমপি নাসির উদ্দিন আহমেদ শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণ: কবরস্থান থেকে  বালতি ভর্তি ককটেল উদ্ধার ঢাকা ওয়াসার মিটার রিডার থেকে কোটিপতি: ওয়াসা কর্মকর্তা হারুনের অ’বৈধ সম্পদের পাহাড় ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জামিল, প্রভাব খাটিয়ে আবারও চট্টগ্রাম ডিপোতে! খামারবাড়িতে কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ, কেন্দ্রে ‘ডিজি’ মাসুম বিল্লাহ সাড়ে ৬ হাজার কোটি টাকার চুক্তিতে শুভঙ্করের ফাঁকি ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট বাংলাদেশের স্কুলে বিতরণের জন্য ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: র‌্যাব

সব বিভাগেই বিএনপির সমাবেশ আজ

বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে সারাদেশে শনিবার (৪ ফেব্রুয়ারি) বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে দলটি।

শনিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে ঢাকা বিভাগীয় সমাবেশ। একই সময়ে শুরু হবে সকল বিভাগীয় সমাবেশ।

দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা টাউন হল ময়দানের সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

চট্টগ্রাম মহানগর বিএনপি অফিসের সামনে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রাজশাহী সোনামসজিদ মোড়ে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

খুলনা সিটি করপোরেশনের সামনে সোসাইটি মোড়ে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বরিশাল জিলা স্কুল মাঠে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সিলেট রেজিস্টারি মাঠে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

রংপুর মহানগর বিএনপি অফিসের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

ফরিদপুরের কমলপুর হাই স্কুল মাঠে সমাবেশে উপস্থিত থাকবেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

জানা যায়, ক্ষমতাসীন দলের ‘উসকানিমূলক পাল্টা’ কর্মসূচির প্রতিবাদে এবং বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এ সমাবেশ করবে বিএনপি জোট। একই দিন সমাবেশ করবে সমমনা ৫৪টি রাজনৈতিক দল এবং জোটও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

সব বিভাগেই বিএনপির সমাবেশ আজ

আপডেট সময় ০১:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩