সংবাদ শিরোনাম ::
আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা বড়লেখার ছাতুর খাল পুনঃখনন ও সুইচ গেইট নির্মাণের জন্য এমপি নাসির উদ্দিন আহমেদের ডিও লেটার “ঠিকাদার মো. সায়মনের বিরুদ্ধে গণপূর্তে চাঁদাবাজি ও কর্মকর্তাদের হয়রানির অভিযোগ” মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান ৩ বিদেশি পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার নিখোঁজের তিনদিন পর মিলল ইব্রাহিমের মরদেহ 

বিশ্বকাপের আচরণে অনুতপ্ত মেসি

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি তর্কাতীতভাবে এই সময়ের সেরা ফুটবলারদের একজন। মাঠে ফুটবলের ওপর তার যতোটা নিয়ন্ত্রণ, ততোটাই নিজের আচরণের ওপর। একজন শান্তশিষ্ট এবং ভদ্র ফুটবলার হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি আছে তার। কিন্তু এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে অন্য এক মেসিকে দেখা গিয়েছিল। প্রতিপক্ষ খেলোয়াড়দের পাশাপাশি এদিন তিনি চড়াও হয়েছেন ডাচ কোচের প্রতিও।

কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালটি হয়েছিল জমজমাট। ৭৯ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও নির্ধারিত সময়ে জিততে পারেনি আর্জেন্টাইনরা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। টাইব্রেকারে অবশ্য ৪-৩ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তিরা। কিন্তু উত্তাপ ছড়ানো ম্যাচে সমালোচিত হন মেসি ও তার সতীর্থরা।

প্যারিসে অ্যান্ডি কুসনেতজোফের সঙ্গে ‘পেরোস দে লা কাল্লে’-তে এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি জানতাম ফন গাল কী বলেছিলেন কিন্তু এটা (গোল উদযাপন) ওই মুহূর্তের উত্তাপে ঘটে গিয়েছিল। আমি যা করেছি, ভালো করিনি। পরে যা হয়েছিল, তাও ভালো লাগেনি। এগুলো হয়েছিল স্নায়ুচাপের কারণে, সবকিছু খুব দ্রুত ঘটে গেলো।’

ম্যাচের ৭৩তম মিনিটের পেনাল্টি গোলের পর মেসি দৌড়ে গিয়ে ডাচ কোচ লুইস ফন গালের সামনে গিয়ে কানের পেছনে হাত দিয়ে বিতর্কিত উদযাপন করেন। খেলা শেষে তিনি অবশ্য কারণটাও জানিয়েছিলেন। মেসি দাবি করেন, ম্যাচের আগে আর্জেন্টিনাকে অসম্মান করে মন্তব্য করেছিলেন ফন গাল। সে কারণেই এমন উদযাপন করেছিলেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি

বিশ্বকাপের আচরণে অনুতপ্ত মেসি

আপডেট সময় ০৫:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩