ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

শান্তর প্রশংসায় জিম্বাবুয়াইন বার্ল

নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) একদম নিজের মতো করেই রাঙিয়ে চলেছেন নাজমুল হাসান শান্ত। কেননা সিলেট স্ট্রাইকার্সের এই ওপেনার আসরের প্রথম থেকেই খেলে চলেছেন ধারাবাহিকভাবে। ব্যাট হাতে পারফর্ম করছেন প্রতিনিয়তই। শনিবার রাতের ম্যাচেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে করেছেন ৬০ রান। ফলে আসরের টপ রান স্কোরারও এখন শান্ত।

শান্তর এমন ইনিংসের পর অবশ্য তার প্রশংসা করতে এক বিন্দু ভুলেননি দলটির জিম্বাবুয়াইন ক্রিকেটার রায়ান বার্ল। এই বাঁহাতি ব্যাটার নিজেও এদিন খেলেছেন বিধ্বংসী এক ইনিংস। করেছেন ১৬ বলে ৪১। এরপর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন জিম্বাবুয়ের এই ক্রিকেটার।

এছাড়া নিজের ইনিংসের পরিকল্পনার কথা জানিয়ে বার্ল বলেন, শেষ পর্যন্ত থাকতে পারলে ভালো হতো। কিন্তু ড্রিংকস বিরতিতে আমরা আলাপ করছিলাম। যত পারি মারার চেষ্টা করব ভাবছিলাম। শেষ ওভার পর্যন্ত খেলাটা রাখতে চাইনি। শেষ ফল নিয়ে খুব খুশি।

চট্টগ্রামের স্পিনার নিহাদুজ্জামানের এক ওভারে তিন ছক্কা আর দুই চারে ২৬ রান নেন বার্ল। এটা রূপকথার মতো দাবি করে এই ব্যাটার বলছিলেন, রূপকথার মতো। অবশ্যই বাঁহাতি স্পিনারদের বিপক্ষে ইকোনমি রেট অনেক উঁচুতে। এটা বেশি ঝুঁকি নিয়ে বেশি প্রাপ্তির মতন ব্যাপার। তবে থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিমের মতো লোক পেছনে থাকা একটা লাইসেন্সের মতো (তেড়েফুঁড়ে খেলার) আমার কাছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

শান্তর প্রশংসায় জিম্বাবুয়াইন বার্ল

আপডেট সময় ০১:১৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩