ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

খাসির মাংসের তেহারি রান্নার রেসিপি জেনে নিন

অতিথি আপ্যায়ন কিংবা যেকোনো উৎসব-আয়োজনে তেহারি থাকলে জমে বেশ। আর তা যদি হয় খাসির মাংস দিয়ে তৈরি তাহলে তো কথাই নেই। খাসির মাংস দিয়ে সুস্বাদু তেহারি রান্নার জন্য জানা থাকা চাই সঠিক রেসিপি। নয়তো সঠিক স্বাদ পাওয়া যাবে না। চলুন জেনে নেওয়া যাক খাসির মাংসের তেহারি তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

খাসির মাংস- আধা কেজি

কালিজিরা চাল- আধা কেজি

টক দই- ১ কাপ

পেঁয়াজ কুচি- ১ কাপ

কাঁচা মরিচ- ১০টি

সয়াবিন তেল- ১ কাপ

রসুন বাটা- ১ চা চামচ

শাহি জিরা- ১ চা চামচ

আদা বাটা- ১ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ

কেওড়া জল- ২ টেবিল চামচ

গুঁড়া দুধ- ২ টেবিল চামচ

পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ

কিশমিশ- পরিমাণমতো

গরম মসলা- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে মাংস ছোট টুকরা করে কেটে ধুয়ে নিন। এরপর পানি ঝরিয়ে টক দই, আদা, রসুন ও লবণ দিয়ে মেখে রাখুন আধা ঘণ্টার মতো। পাত্রে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। এবার তাতে মাংস, কাঁচা মরিচ ও ৩ কাপ পানি দিয়ে নেড়ে ঢেকে মাঝারি আঁচে মাংস রান্না করতে হবে। সেদ্ধ হয়ে ঝোল গায়ে লেগে এলে গোলমরিচ গুঁড়া দিয়ে দিন। নেড়েচেড়ে নামিয়ে ঢেকে রাখুন।

চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে চালের দেড় গুণ পানিতে গুঁড়া দুধ মিশিয়ে নিন। এবার তাতে লবণ, তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে নেড়ে ঢেকে দিন। পানি শুকিয়ে চালের সমান হয়ে গেলে রান্না মাংসগুলো চালের ওপরে দিয়ে অল্প আঁচে দমে রাখুন। ১০ মিনিট পর পোলাও ও মাংস ভালোভাবে মিশিয়ে কেওড়া জল ও শাহি জিরা ছিটিয়ে দিন। আরও ১০ মিনিট দমে রেখে চুলা থেকে নামিয়ে নিন। এরপর পরিবেশন করুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

খাসির মাংসের তেহারি রান্নার রেসিপি জেনে নিন

আপডেট সময় ০১:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩