ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

অলিম্পিকে রুশ অ্যাথলেটদের বাদ দিতে ম্যাক্রোঁর দ্বারস্থ জেলেনস্কি

টানা ১১ মাস ধরে রুশ আগ্রাসন মোকাবিলা করছে ইউক্রেন। দীর্ঘ এই সময়ে রাশিয়ার ওপরে চাপ সৃষ্টি করা যায় এমন কোনও পন্থাই বাদ রাখেনি দেশটি। এমনকি মস্কোকে চাপে রাখতে এবার অলিম্পিক গেমসের প্লাটফর্মকেও ব্যবহার করতে চায় কিয়েভে।

আর এ লক্ষ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর দ্বারস্থও হয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে রাশিয়ান ক্রীড়াবিদদের ‘কোনও স্থান’ থাকা উচিত নয়। বুধবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ম্যাঁক্রোর সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

পরে টেলিগ্রামে তিনি লেখেন, ‘প্যারিসের অলিম্পিক গেমসে রাশিয়ার ক্রীড়াবিদদের কোনও জায়গা থাকা উচিত নয়, (ফোনালাপে এই বিষয়টিতে) আমি বিশেষভাবে জোর দিয়েছিলাম।’ এএফপি বলছে, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানের মাত্র কয়েকদিন পরে সেই হামলা শুরু হয়েছিল।

আইওসি প্রধান থমাস বাচ গত বছর বলেছিলেন, তিনি চান ২০২৩ সালে ক্রীড়া নিষেধাজ্ঞা আরও প্রসারিত হোক। একইসঙ্গে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক এবং ইতালিতে ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকে একটি শক্তিশালী ইউক্রেনীয় দলও দেখতে চান তিনি। এর আগে গত বছরের ডিসেম্বরে রাশিয়ার সকল ক্রীড়াবিদকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে সম্পূর্ণ বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন জেলেনস্কি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু

অলিম্পিকে রুশ অ্যাথলেটদের বাদ দিতে ম্যাক্রোঁর দ্বারস্থ জেলেনস্কি

আপডেট সময় ১২:৩২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩