ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে হাজী ইদ্রিসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কুমিল্লা উত্তরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সৌদির প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান: ডন অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২৮ ডিসেম্বর নিখোঁজের পরদিন ধানখেতে মিলল চার সন্তানের জননীর মরদেহ লংগদুতে ৫০ লাখ টাকার কাজে অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সংযোগ সড়ক ছাড়াই ৯ কোটি টাকার প্রকল্পে জনদুর্ভোগ আমতলীতে এতিম ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী

দেশের শেয়ারবাজার একসময় জুয়ার আসরে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল। বর্তমান সরকার নিয়ন্ত্রক সংস্থায় পরিবর্তন এনেছে এবং রাজনৈতিক নিয়োগের বাইরে স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করেছে। এর ফলে বিনিয়োগকারীরা আবার বাজারে ফিরছেন। তবে বাজারের গভীরতা বাড়াতে ভালো ও মানসম্পন্ন কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে।

আজ রোববার (২৯ অক্টোবর) পাঁচ বছরের অর্থনৈতিক কৌশলপত্রবিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ব্যাংকিং খাতের সংকটকে দেশের অর্থনীতির অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, অতীতে ব্যাংক খাতে যে বিপুল পরিমাণ দায় তৈরি হয়েছে, তা এক-দুই মাস কিংবা এক বছরের মধ্যে কাটিয়ে ওঠা সম্ভব নয়। এ সংকট সমাধানে পর্যায়ক্রমে পদক্ষেপ নিতে হবে। তবে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার প্রবণতা আগের তুলনায় কমেছে। বরং আমানত আবার ব্যাংকে জমা হচ্ছে। আমানতকারীদের অর্থ সুদসহ ফেরত দেওয়ার নিশ্চয়তা সরকার দিয়েছে। এ জন্য তাঁদের কিছুটা ধৈর্য ধরতে হবে।

দেশের অর্থনীতি বর্তমানে পুনরুদ্ধারের প্রক্রিয়ায় রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ অবস্থায় আগামী কিছুদিন প্রবৃদ্ধির গতি তুলনামূলক কম থাকতে পারে। অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার সময়ে প্রবৃদ্ধি কম হওয়ার বিষয়টি মেনে নিতে হবে। এখন মূল বিবেচ্য হলো, সরকার সঠিক নীতিগত পথে এগোচ্ছে কি না এবং নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে পারছে কি না।

অর্থনীতির প্রকৃত অবস্থা জনগণের সামনে তুলে ধরার ওপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তাঁর মতে, বর্তমান পরিস্থিতি আড়াল করার কোনো প্রয়োজন নেই। ভুল পরিসংখ্যান দিয়ে মানুষকে বিভ্রান্ত করলে সরকারেরই বেশি ক্ষতি হবে। বরং অর্থনীতিতে কী ধরনের সমস্যা রয়েছে, সেগুলো কেন তৈরি হয়েছে এবং উত্তরণে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা স্পষ্টভাবে জানানো উচিত।

পাঁচ বছরের অর্থনৈতিক কৌশলপত্র প্রসঙ্গে তিনি বলেন, অতীতের দিকে না তাকিয়ে সরকার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগোতে চায়। এ লক্ষ্যেই পাঁচ বছরের একটি কৌশলগত কাঠামো তৈরি করা হয়েছে। উন্নয়ন সহযোগীদের কার্যক্রমও এর সঙ্গে সমন্বয় করা হয়েছে। এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে হাজী ইদ্রিসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৯:০০:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬