ফেনীর দাগনভূঞা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ১ হাজার ৬৬০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও ডিপ্লোমা কৃষিবিদ লুৎফুল হায়দার ভূঁইয়ার সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা, উপজেলা মৎস্য কর্মকর্তা মিরাজুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ডিপ্লোমা কৃষিবিদ মো. শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন এবং সাংবাদিক কচি, আবদুল্লাহ আল মামুন ও মো. আলাউদ্দীন।
এ ছাড়া অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন, সুলতানা মারজাহান আক্তার, গোলাম রহমান চৌধুরী, মোবারক হোসেন, আয়েশা সিদ্দিকা, শাবানা সিদ্দিকা, মো. ফাহিম উদ্দিন ও মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মোট ১ হাজার ৬৬০ জন কৃষক-কৃষাণীর মাঝে ফসলভিত্তিক বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে উফশী ধানের জন্য ১ হাজার ৩০০ জন, খেসারির জন্য ২০০ জন, মুগের জন্য ১০০ জন, বাদামের জন্য ৫০ জন এবং সয়াবিনের জন্য ১০ জন কৃষক-কৃষাণী রয়েছেন।
মুস্তাফা মুহিত-ফেনী 





















