ঢাকা ০১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোল অবদানে এমবাপ্পেকে টপকে শীর্ষে ইয়ামাল বড়লেখার ১৮ চা বাগানে পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফল প্রকাশ জনবল ছাড়াই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় কাল চুক্তি দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে : রিজভী বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ অভিযানে গোলাবারুদ উদ্ধার বোরহানউদ্দিনে বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয়ের অভিযোগ বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক ও ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন হাজী চৌধুরী আহমেদ উল্লাহর মৃত্যুতে লায়ন এম এ আউয়ালের শোক প্রকাশ ইসরায়েলে ঐক্য সরকার গঠন নিয়ে আজ বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট মোহাম্মদপুরে অস্ত্রের মুখে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর ফোন ছিনতাই

দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লকডাউনের নামে যেসব কর্মসূচি দেখা যাচ্ছে, সেসব কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সন্ত্রাসীদের কর্মকাণ্ড। দেশ স্বাভাবিকভাবেই চলছে। সন্ত্রাসীদের কোনো কার্যক্রমকে কোনোভাবেই আন্দোলন বলে মনে করেন না বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, চলমান রাজনীতিতে আজও পরাজিত শক্তি নানাভাবে, নানাদিক থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রতিদিন কোথাও না কোথাও তারা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, পেট্রল ছিটাচ্ছে, বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে এবং নানাভাবে মানুষ হত্যা করে যাচ্ছে। সরকার এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ এবং শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, দুষ্কৃতকারীরা বিভিন্ন এলাকায় গিয়ে নিরীহ জনগণের ওপর অস্ত্র প্রয়োগ করছে। অগ্নিসন্ত্রাস থেকে শুরু করে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা এসব কীভাবে করছে? এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সদা তৎপর না হয়, তাহলে এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব—সবকিছুই প্রশ্নের মুখে পড়বে।

রিজভী আরও বলেন, দেশের জনগণ পাড়া-মহল্লায়, প্রত্যেকটি জায়গায় প্রতিরোধ গড়ে তুলছে। কিন্তু যারা বেআইনি অস্ত্র নিয়ে ঘোরে, মানুষের বাসায়, দলীয় কার্যালয়ে ও ব্যাংকে আগুন লাগায়, এসব সশস্ত্র সন্ত্রাসীকে আইনের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তারা কেন এই নিষ্ক্রিয়তা দেখাচ্ছে? এটা আজ সবার কাছে প্রশ্ন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশে বিএনপির নেতাকর্মীরা এই সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ়প্রতিজ্ঞ। তারা পথে পথে এসব কর্মকাণ্ড মোকাবিলা ও প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছেন। কিন্তু বেআইনি অস্ত্র নিয়ে যারা তাণ্ডব চালাচ্ছে, তাদের আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোল অবদানে এমবাপ্পেকে টপকে শীর্ষে ইয়ামাল

দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে : রিজভী

আপডেট সময় ০১:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬