বিভাগীয় লেখক পরিষদ, রংপুরের ২০২৬-২০২৮ মেয়াদের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে কাজী মো. জুন্নুন এবং সাধারণ সম্পাদক হিসেবে জাকির আহমদ দায়িত্ব পেয়েছেন। রংপুর বিভাগের আট জেলার লেখক ও সাহিত্যসংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয়েছে এ কমিটি।
গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। কমিটির নাম ঘোষণা করেন অনুসন্ধান কমিটির আহ্বায়ক ও সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. এ.আই.এম. মুসা।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন প্রফেসর মোতাহার হোসেন সুজন। সহ-সভাপতি পদে রয়েছেন রশীদুল ইসলাম চৌধুরী, মজনুর রহমান (রংপুর), মো. আশরাফুজ্জামান (কুড়িগ্রাম), মোদাচ্ছেরুজ্জামান মিলু (গাইবান্ধা), অনুপম মনি (ঠাকুরগাঁও), সৈয়দ আখিম আলী (দিনাজপুর), ডা. আবু হেনা মোস্তফা কামাল (নীলফামারী), হাফিজ উদ্দীন (পঞ্চগড়) ও মাজহারুল মোর্শেদ (লালমনিরহাট)।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শরিফুল আলম অপু। সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন শামসুজ্জামান সোহাগ (রংপুর), মো. সিরাজুল হক (কুড়িগ্রাম), হাফিজুল হিলালী বাবু (গাইবান্ধা), রাফিক আহান্জ (ঠাকুরগাঁও), ফারহানা ফ্লোরা (দিনাজপুর), হাবিব উল্লাহ বিশ্বাস (নীলফামারী), মো. লুৎফর রহমান (পঞ্চগড়) ও গোলাপ হোসেন রতন (লালমনিরহাট)।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মুস্তাফিজুর রহমান এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দীপক সরকার তপু দায়িত্ব পেয়েছেন। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন শফিউজ্জামান আতা (রংপুর), মো. রুহুল ইসলাম (কুড়িগ্রাম), নিয়াজ আক্তার ইয়াসমিন (গাইবান্ধা), ননীগোপাল বর্মন (ঠাকুরগাঁও), শেখ সাইদুল আলম সাজু (দিনাজপুর), আব্দুল লতিফ প্রামাণিক (নীলফামারী), এম. এ. বাসেত (পঞ্চগড়) ও মো. আশরাফুল ইসলাম (লালমনিরহাট)।
এ ছাড়া বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন মোকাদ্দেস এ রাব্বী (সাহিত্য ও প্রকাশনা), মোহিত মিঠু (সহ-সাহিত্য), লায়লা শিরীনা (অর্থ), নূর মোহাম্মদ (প্রচার), এস এম কামরুজ্জামান বাদশা (সহ-প্রচার), আলমগীর হোসেন (তথ্যপ্রযুক্তি), মুঈদ উল ইসলাম (সহ-তথ্যপ্রযুক্তি), নূর হোসেন (দপ্তর), জাহাঙ্গীর আলম বুলেট (সহ-দপ্তর), লিপিকা লিপি (আন্তর্জাতিক সম্পর্ক), আদিল ফকির (সমাজকল্যাণ), সোমের কৌমুদি (গ্রন্থাগার), হৃদয় জে জে (সংস্কৃতি), নুসরাত উপমা (মহিলা), কামরুন নাহার লিপি (সহ-মহিলা), নূর ই হাসিন দিশা (স্বাস্থ্যসেবা), আতাউর রহমান (ক্রীড়া), আঞ্জুমান আরা (সহ-ক্রীড়া), মোস্তফা জামান বিমান (আইন), এম এ শোয়েব দুলাল (ইতিহাস), মুসাফা আক্তার বানু (পরিবেশ ও বিজ্ঞান), নূর মোহাম্মদ সুমন (ধর্ম), মমিনুল পথিক (পাঠচক্র) এবং দেলোয়ার হোসেন সিদ্দিকী (কিশোরবন্ধু সমন্বয়ক)।
কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সানজিদা নাজনীন লুনা, এম. মাহেদুল হক, সুমাইতা সুয়াদী, ফিরোজ হোসেন ফাইন, মো. আব্দুস সামাদ ও মোছাদ্দেক সৈকত।
২০২৬-২০২৮ মেয়াদে দায়িত্ব পালনকালে নতুন নেতৃত্ব সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবে।
মোছাদ্দেক সৈকত, স্টাফ রিপোর্টার, রংপুর 


















