ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়া সহজ করার সুপারিশ সংসদীয় কমিটির ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা কমলনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা মালদ্বীপে সব বিদেশি পর্যটকের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা, চালু ই-গেটও চার খুনের মামলায় চার্জশিট: সংবাদ সম্মেলনে যা জানালেন পুলিশ কমিশনার গ্রামীণ ব্যাংকের ২৯ শাখা বন্ধ, অনিশ্চয়তায় গ্রামীণ ঋণ কার্যক্রম হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন নীলফামারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল চিরকুট রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ সরকারি বাসা পেতে অনলাইনে আবেদন, শেষ সময় ৩০ নভেম্বর
বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫১৯ বার পড়া হয়েছে

বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হচ্ছে আশপাশের এলাকা। চোখ ও গলা জ্বালাপোড়ার পাশাপাশি শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন বাসিন্দারা। দূষিত হচ্ছে জলাশয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা ও জীববৈচিত্র্য। অথচ এসব অভিযোগের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সোনারামপুর এলাকায় চলছে অবৈধ সিসা তৈরির কারখানা।

স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়া কারখানাটি একবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ হলেও আবারও শুরু হয়েছে উৎপাদন। প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এ কারবার।

বাইরে পরিচয়হীন, ভেতরে সিসা উৎপাদন

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় দুই বছর আগে কয়েকজন চীনা নাগরিক সোনারামপুর এলাকায় জায়গা ভাড়া নিয়ে ‘ওয়াই লি ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামে সিসা তৈরির কারখানা গড়ে তোলেন। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই, এখানে কী উৎপাদন হচ্ছে। নেই কোনো নামফলক, ব্যানার কিংবা প্রতিষ্ঠানের পরিচয়। তবে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, চলছে সিসা উৎপাদনের কার্যক্রম।

কারখানা থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্যে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের ভাষ্য, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলাশয়, বায়ুমণ্ডল ও জীববৈচিত্র্য। পাশাপাশি শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন আশপাশের বাসিন্দারা। একাধিকবার কারখানার জমির মালিক ও সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ তাদের।

অভিযানের পরও বন্ধ হয়নি উৎপাদন

এর আগে, ২০২৫ সালের ২৭ আগস্ট কারখানাটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় ছয়জনকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন বাংলাদেশি ও তিনজন চীনা নাগরিক ছিলেন।

পরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করেন তারা। আশুগঞ্জে আর কারখানা চালু হবে না—এমন শর্তে জনপ্রতি পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে ছয় দিনের মাথায় জামিনে বের হন তারা। অভিযানের পর কিছুদিন কারখানাটি বন্ধ থাকলেও আবারও উৎপাদন শুরু হয়। ফলে আগের মতোই বিষাক্ত ধোঁয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

ধোঁয়ায় রোগব্যাধিতে আক্রান্ত বাসিন্দারা

স্থানীয় বাসিন্দা আছিয়া বেগম বলেন, এই কারখানার বিষাক্ত ধোঁয়ায় বাড়িতে বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। ধোঁয়ায় চোখ ও গলা জ্বলে, হাত-মুখে যন্ত্রণা হয়। কারখানা থেকে দুই-তিন রঙের ধোঁয়া বের হয়—হলুদ, নীল ও কালো। কালো ধোঁয়া বের হলে বেশি কষ্ট হয়। অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি তারা।

আরেক বাসিন্দা সুফিয়া খাতুন বলেন, বারবার নিষেধ করেও কোনো লাভ হয়নি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়। দিনের বেলায়ও ধোঁয়া থাকে। চাপকলের পানিও খেতে পারেন না তারা। গাছপালাও মারা গেছে। পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছেন।

ছাড়পত্রের আবেদন বাতিল করেছে পরিবেশ অধিদপ্তর

এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ বলেন, এই সিসা কারখানা পরিবেশ দূষণ করে আসছে, কিন্তু সেটি দেখার কেউ নেই। যে মালিক কারখানার জায়গা ভাড়া দিয়েছেন, তাকেও আগে আইনের আওতায় আনা উচিত।

কারখানাটির জমির মালিক বুলবুল সিকদারের কাছে জানতে চাইলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সারাদেশে ৫০টির বেশি সিসা কারখানা আছে। একটি ছাড়া বাকি কোনো কারখানারই ছাড়পত্র নেই। অন্য কারখানাগুলো চলতে পারলে তার জায়গায় থাকা কারখানাটি চলবে না কেন?

সিসা কারখানার পারচেজ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, তাদের পরিবেশ ছাড়পত্র এখনো প্রক্রিয়াধীন। তবে সরকারের (বিডার) অনুমতি রয়েছে।

তবে ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নাজিম হোসেন শেখ জানান, কারখানাটি ২০২৪ সালে পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করেছিল। আবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। কিন্তু চারটি শ্রেণির মধ্যে কারখানাটি কমলা শ্রেণিভুক্ত হওয়ায় আবেদন বাতিল করা হয়েছে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন বলেন, তিনি এখানে নতুন যোগ দিয়েছেন, তাই বিষয়টি সম্পর্কে অবগত নন। জনস্বাস্থ্যের ক্ষতি করে, এমন কোনো কারখানা রাখার পক্ষে তিনি নন। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়া সহজ করার সুপারিশ সংসদীয় কমিটির

বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা

আপডেট সময় ০৪:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬