ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত
অনুসন্ধানী প্রতিবেদন

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০২:৪৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫৪২ বার পড়া হয়েছে

আর্থিক নিরাপত্তায় অব্যবস্থাপনা, দুর্বল তদারকি এবং গ্রাহকসেবার মান তলানিতে পৌঁছেছে পূবালী ব্যাংকের। দেশের অন্যতম পুরোনো বেসরকারি বাণিজ্যিক এই ব্যাংকটির নতুন হিসাব (অ্যাকাউন্ট) খোলার ক্ষেত্রে নিয়মনীতির শিথিলতা, অনলাইন কেওয়াইসি (KYC) যাচাইয়ের দুর্বলতা এবং তথ্য নিরাপত্তায় গাফিলতির সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ভুয়া হিসাব খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর সঙ্গে ব্যাংকটির বৈদেশিক মুদ্রা লেনদেন, আমদানি ঋণপত্র (এলসি) নিষ্পত্তি এবং অভ্যন্তরীণ তদন্তে স্থবিরতা নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।

ভুয়া কেওয়াইসি ও প্রতারণার ফাঁদ: অনুসন্ধানে জানা গেছে, অন্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ব্যাংক হিসাব খোলার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। হ্যাকার ও প্রতারক চক্র রাস্তার পাশে বিক্রি হওয়া সিম বা বিভিন্ন দুর্বল ওয়েবসাইট থেকে নাগরিকদের এনআইডি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। এরপর ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা কাজে লাগিয়ে এবং কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ভুয়া হিসাব খোলা হচ্ছে।

গত ২১ জুন ২০২৫ এমনই একটি প্রতারণার শিকার হন বায়তুল মোকাররমের ব্যবসায়ী মাকসুদুর রহমান। ওই দিন তার ভাইয়ের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে জরুরি প্রয়োজনে ১ লাখ টাকা চাওয়া হয়। ভাইয়ের নম্বর হ্যাক হয়েছে—এ বিষয়টি না জেনেই মাকসুদুর তাৎক্ষণিকভাবে অনলাইন আইএফআইসি ব্যাংক থেকে পূবালী ব্যাংকের বাগেরহাট সদর শাখার একটি হিসাবে ১ লাখ টাকা স্থানান্তর করেন। হিসাবটির মালিক হিসেবে দেখানো হয় ‘সুজিত চক্রবর্তী’ নামের এক ব্যক্তিকে।

টাকা পাঠানোর পর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে মাকসুদুর জানতে পারেন, তিনি কোনো টাকা চাননি এবং তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। এরপর টাকা উদ্ধারের আশায় মাকসুদুর বাগেরহাট সদর শাখায় গেলে আইনি জটিলতার অজুহাতে তাকে তথ্য দিতে অস্বীকৃতি জানানো হয়। পরবর্তীতে ঢাকায় ফিরে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরে পুলিশের সহায়তায় প্রধান কার্যালয়ে গেলেও জটিলতা দেখিয়ে তাকে আবার বাগেরহাট শাখায় পাঠানো হয়।

মালিকই জানেন না নিজের হিসাবের কথা: পুলিশের মাধ্যমে এনআইডি সংক্রান্ত তথ্য যাচাই করে জানা যায়, সংশ্লিষ্ট পরিচয়পত্রটি সিলেটের সুজিত চক্রবর্তীর । তবে সুজিত চক্রবর্তী দাবি করেন, ওই হিসাবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং তিনি কখনো বাগেরহাটে যাননি। নিজের অজান্তে কীভাবে তার নামে হিসাব খোলা হলো এবং লেনদেন হলো—তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। এ ঘটনায় তিনিও রমনা থানায় সাধারণ ডায়েরি করেন।

মাকসুদুর রহমানের অভিযোগ, যার নামে হিসাব তিনিই যখন এর মালিক নন, তখন টাকা ফেরত পাওয়ার বিষয়ে প্রধান কার্যালয়ের এক এজিএমের কাছে জানতে চাইলে বলা হয়—হিসাবের প্রকৃত দাবিদার লিখিতভাবে জানাতে হবে যে হিসাবটি তার অজান্তে খোলা হয়েছে এবং টাকা ফেরত দেওয়া হোক; তবেই টাকা দেওয়া সম্ভব। এতে ভুক্তভোগী চরম হয়রানির শিকার হন।

সিস্টেমের দুর্বলতা নাকি অভ্যন্তরীণ যোগসাজশ?
একটি ভুয়া হিসাব কীভাবে খোলা হলো এবং দিনের পর দিন লেনদেন চলল—এ বিষয়ে জানতে চাইলে পূবালী ব্যাংকের বাগেরহাট শাখা ও প্রধান কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে এড়িয়ে যান। ক্যামেরার বাইরে বাগেরহাট শাখার এজিএম মনিরুল আমিন জানান, অভিযোগের বিষয়ে উচ্চ পর্যায়ে প্রতিবেদন পাঠানো হয়েছে এবং কাজ চলছে; তবে কীভাবে ভুয়া হিসাব তৈরি হলো, সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক পূবালী ব্যাংকের এক কর্মকর্তা স্বীকার করেন, তাদের সিস্টেমে দুর্বলতা রয়েছে। তিনি বলেন, সরাসরি শাখায় এসে হিসাব খুললে যাচাইয়ের সুযোগ থাকে, কিন্তু অনলাইনে হিসাব খোলার ক্ষেত্রে দুর্বলতার কারণে অনেক সময় যথাযথ যাচাই করা সম্ভব হয় না।

অন্যদিকে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অভ্যন্তরীণ সংশ্লিষ্টতা বা কেওয়াইসি যাচাইয়ে বড় ধরনের গাফিলতি ছাড়া এভাবে হিসাব খোলা প্রায় অসম্ভব। এ বিষয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, একজনের এনআইডি ব্যবহার করে অন্য কেউ ছবি, স্বাক্ষর বা মোবাইল নম্বর দিয়ে হিসাব খুলে প্রতারণা করার ঘটনা ঘটছে; অভিযোগ পেলে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, পূবালী ব্যাংকের বিষয়ে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৈদেশিক মুদ্রা, এলসি অনিয়ম ও তদন্তে স্থবিরতা: সংশ্লিষ্টদের মতে, পূবালী ব্যাংকের সংকট কেবল ভুয়া হিসাব বা গ্রাহকসেবার দুর্বলতাতেই সীমাবদ্ধ নয়; বৈদেশিক মুদ্রা লেনদেন ও আমদানি ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতেও ধারাবাহিক অনিয়মের অভিযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের (এফআইসিএসডি) আংশিক অনুসন্ধানে দেখা গেছে, কয়েকটি শাখা ডলার বিনিময়ে ঘোষিত বাজারদরের চেয়ে বেশি অর্থ আদায় করেছে।

২০২৫ সালের মাঝামাঝি সময়ে তৈরি একটি প্রতিবেদনে উঠে আসে, বিভিন্ন কোম্পানির সঙ্গে লেনদেনের ক্ষেত্রে বৈধতার প্রমাণ হিসেবে ভ্যাট চালান বা প্রয়োজনীয় নথি উপস্থাপনে ব্যর্থ হয়েছে ব্যাংকটি। তদন্তকারীরা প্রায় ৫০টি এলসিতে একই ধরনের অনিয়মের কথা জানালেও মাত্র পাঁচটি এলসি বিশ্লেষণের পরই অনুসন্ধান থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। আংশিক অনুসন্ধানের ওই প্রতিবেদনটি ছয় মাসের বেশি সময় ধরে ঊর্ধ্বতন দপ্তরে পড়ে থাকলেও দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

কাঠামোগত সংকটের প্রশ্ন: পরিচালনা পর্ষদের দীর্ঘদিনের ক্ষমতার দ্বন্দ্ব, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা প্রতিপালনে শিথিলতা এবং অনিয়মের তদন্ত মাঝপথে থেমে যাওয়ায় প্রতিষ্ঠানটির সুশাসন নিয়ে প্রশ্ন উঠেছে। গ্রাহক ও বিশ্লেষকদের মতে, অনলাইন কেওয়াইসি ও লেনদেন তদারকিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে পূবালী ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা আরও ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

অনুসন্ধানী প্রতিবেদন

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

আপডেট সময় ০২:৪৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬