ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি নোমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক, ময়মনসিংহের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাপ্রত্যাশীরা অংশ নেন।

গণশুনানিতে ময়মনসিংহের জেলা প্রশাসক আগত সেবাপ্রত্যাশীদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদন অত্যন্ত আন্তরিকতা ও মনোযোগসহকারে শোনেন। উত্থাপিত বিষয়গুলোর দ্রুত ও কার্যকর সমাধানে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুস্পষ্ট নির্দেশনা দেন।

মানবিক সহায়তা ও আত্মকর্মসংস্থানের উদ্যোগের অংশ হিসেবে গণশুনানিতে জটিল রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র সহযোগিতাপ্রার্থীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি নারীদের স্বাবলম্বী করা ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দুজন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

এ ছাড়া শীতের আগমনী বার্তা মাথায় রেখে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গণশুনানিতে আগত সেবাপ্রত্যাশী ও সেবাগ্রহীতাদের মধ্যে শীত নিবারণের জন্য কম্বল এবং বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সেবাপ্রত্যাশী, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬