ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী, সহযোগিতায় চীন বিমানবন্দরের নজরদারির ফাঁক গলে ঢুকছে স্বর্ণ, পাচার হচ্ছে ভারতে পরিকল্পিত নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি: ফেনীর পুলিশ সুপার পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্ব পেল এসজিজিএস চাঁদাবাজি ও দখলবাজির টাকায় মালয়েশিয়ায় সেকেন্ড হোমের পরিকল্পনায় সুইডেন আসলাম গোপালগঞ্জের সহিংসতা: ১০১ জনের আর্থিক লেনদেন খতিয়ে দেখছে এনবিআর খলিলুর রহমানের সঙ্গে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

গোপালগঞ্জের সহিংসতা: ১০১ জনের আর্থিক লেনদেন খতিয়ে দেখছে এনবিআর

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতাদের খুঁজতে আওয়ামী লীগের নেতা, সাবেক আমলা ও ব্যবসায়ীসহ অন্তত ১০১ জনের ব্যাংক হিসাব এবং মোবাইল লেনদেন খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট।

এ ঘটনায় এখন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ প্রায় ৯৭ জনের ব্যাংক হিসাব ইতোমধ্যে অবরুদ্ধ করা হয়েছে। আরও বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তিকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেনের তথ্যও যাচাই করা হচ্ছে বলে জানা গেছে।

এনবিআর সূত্রে জানা গেছে, এসব আর্থিক লেনদেন অনুসন্ধানে সংস্থাটির চারটি গোয়েন্দা ইউনিট যৌথভাবে কাজ করছে। ইউনিটগুলো হলো—কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব, কর নথি, আয়-ব্যয়ের হিসাব এবং ডিজিটাল লেনদেনের তথ্য যাচাই করছেন তাঁরা।

এর মধ্যে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট সংশ্লিষ্ট ব্যক্তিদের কর নথির সঙ্গে তাঁদের আয়-ব্যয়ের হিসাব এবং ব্যাংক ও এমএফএস লেনদেনের তথ্য মিলিয়ে দেখছে। পাশাপাশি তাঁদের আয়ের উৎসও খতিয়ে দেখা হচ্ছে। বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য যাচাই করছেন গোয়েন্দারা।

ব্যাংক হিসাব অবরুদ্ধের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খান ও তাঁর স্ত্রী আশরাতুন নাহার। এ ছাড়া গোপালগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা এবং স্থানীয় সরকারের সাবেক প্রতিনিধিদের নাম রয়েছে।

তাঁদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল ও সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন। এ ছাড়া মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, উপজেলার সাবেক চেয়ারম্যান মো. কাবির মিয়া, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও সভাপতি ভবেন্দ্র নাথের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

তালিকায় আরও রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোক্তার হোসেন এবং মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছা।

এনবিআরের একটি গোয়েন্দা ইউনিটের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে আন্দোলনের সময় এসব ব্যক্তির মাঠপর্যায়ের রাজনীতিতে ভূমিকা রাখা ও নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। তাঁদের আর্থিক সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক গোয়েন্দা তথ্য পাওয়ার ভিত্তিতে ব্যাংক হিসাব অবরুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং অর্থ দিয়ে সক্রিয় থাকার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব ও ডিজিটাল লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে সহিংসতায় অর্থায়নের সম্ভাব্য উৎস শনাক্ত করতে চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনও অনুসন্ধান করা হচ্ছে। তবে প্রতিষ্ঠানগুলোর নাম জানা যায়নি।

গত ১৫ নভেম্বর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তী কয়েক দিনে টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। পরদিনও জেলার বিভিন্ন স্থানে সংসদ সদস্যদের বাড়ি, রাজনৈতিক দলের কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ছাড়া মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানায় থাকা পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহনে আগুন দেওয়া হয়। সহিংসতার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় বিজিবি মোতায়েন বাড়ানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী, সহযোগিতায় চীন

গোপালগঞ্জের সহিংসতা: ১০১ জনের আর্থিক লেনদেন খতিয়ে দেখছে এনবিআর

আপডেট সময় ১১:৩৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬