ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার কম্বল বিতরণ মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান অভিনেতা সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল স্ত্রী-সন্তান রেখে কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী ওয়াজেদ আলী সাইবার আইনে গুজব-মানহানির ধারা সুনির্দিষ্ট করার সুপারিশ উন্নয়ন সহযোগীদের পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ১০ উদ্যোক্তাকে যুব ঋণ দিলেন প্রতিমন্ত্রী ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ

মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক ও শ্রমিকপক্ষ। মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ডের চতুর্থ সভা শেষে এ তথ্য জানানো হয়। দুপুর ২টায় সভা শেষে ব্রিফিংয়ে বিষয়টি জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

সভায় আলোচ্যসূচিতে ছিল দুটি বিষয়। এর মধ্যে রয়েছে গার্মেন্টসশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।

মালিকপক্ষের তৃতীয় লিখিত প্রস্তাবে গ্রেড-১-এ ১৮ হাজার ৮২৮ টাকা, গ্রেড-২-এ ১৭ হাজার ৮৮৭ টাকা, গ্রেড-৩-এ ১৬ হাজার ৯৯৬ টাকা এবং গ্রেড-৪-এ ১৫ হাজার ৭০০ টাকা ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে।

অন্যদিকে, শ্রমিকপক্ষ গ্রেড-১-এ ৩৫ হাজার টাকা, গ্রেড-২-এ ৩০ হাজার টাকা, গ্রেড-৩-এ ২৭ হাজার টাকা এবং গ্রেড-৪-এ ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার দীর্ঘ আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে।

তবে শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় সেদিনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব আরও পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়।

মঙ্গলবারের সভাতেও দুই পক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় মজুরি নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সুপারিশ আসেনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রিশালে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার কম্বল বিতরণ

মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার

আপডেট সময় ০৭:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬