ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি উচ্চমান সহকারী থেকে কোটিপতি কর্মকর্তা: সাইফুলের সম্পদের উৎস খুঁজছে দুদক পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে কলেজে যাচ্ছিলেন, ফিরলেন লাশ হয়ে কবিতার রাজ্যে প্রত্যেকেই স্বতন্ত্র জগতের সম্রাট: রিজভী টানা বৃষ্টিতে আত্রাইয়ে দুর্ভোগ, সরিষা ও আলু চাষে ক্ষতির শঙ্কা শাহজালালে যাত্রীর শরীর থেকে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের

টানা বৃষ্টিতে আত্রাইয়ে দুর্ভোগ, সরিষা ও আলু চাষে ক্ষতির শঙ্কা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: কয়েক দিনের নিম্নচাপের প্রভাবে নওগাঁর আত্রাই উপজেলায় গত শুক্রবার সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা ঠান্ডা বাতাস বইছে। গতকাল সোমবার রাতেও বৃষ্টি ও আকাশ মেঘলা থাকায় জনজীবনে অস্বস্তি দেখা দিয়েছে।

বিশেষ করে বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, নির্মাণশ্রমিক এবং ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীরা। একই সঙ্গে জলাবদ্ধতার কারণে ইরি ধানের বীজতলা, সরিষা, ভুট্টা ও আলুসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

বৃষ্টির কারণে অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। ভেজা রাস্তায় যানবাহন ও পথচারীদের চলাচলেও ভোগান্তি হচ্ছে। দিনমজুরদের অনেকে কাজের সন্ধানে বের হতে পারছেন না, আবার কেউ কেউ জীবিকার তাগিদে বৃষ্টির মধ্যেই কাজে যাচ্ছেন। সকাল ও সন্ধ্যায় ঠান্ডার অনুভূতি তুলনামূলক বেশি হচ্ছে।

উপজেলার ভবানীপুর গ্রামের ভ্যানচালক মুকুল হোসেন বলেন, মানুষজন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। ফলে আমরা ঠিকমতো যাত্রী পাচ্ছি না। সারাদিন ভ্যান চালিয়েও আশানুরূপ আয় হচ্ছে না। আগে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা আয় হলেও এখন তার অর্ধেকও আয় করা সম্ভব হচ্ছে না। এভাবে চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

রায়পুর গ্রামের দিনমজুর রুস্তম আলী বলেন, গত কয়েক দিনের বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারিনি। জানি না, আর কত দিন এমন আবহাওয়া থাকবে। কাজ করতে না পারলে সংসার চালানোই কঠিন হয়ে পড়ে।

মাগুরাপাড়া গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, আমি দুই বিঘা জমিতে ভুট্টা ও তিন বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। হঠাৎ বৃষ্টির কারণে আমার জমিতে পানি জমে রয়েছে। এর মধ্যে আবারও বৃষ্টি হলে আবাদ করা ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষ করে সরিষার ক্ষতির সম্ভাবনা বেশি। এতে আমাদের মতো কৃষকরা বড় ধরনের লোকসানের মুখে পড়তে পারেন। তিনি আরও বলেন, টানা বৃষ্টি ও জলাবদ্ধতা অব্যাহত থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আলুচাষিরা। জমিতে পানি জমে থাকায় আলুর বীজ পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। যারা ইতোমধ্যে আলু রোপণ করেছেন, আবহাওয়া এমন থাকলে তাঁদের জমির আলু পচে ব্যাপক ক্ষতি হতে পারে।

এ বিষয়ে আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাইমিনুল ইসলাম বলেন, চলমান বৃষ্টিপাতের কারণে সরিষা ও আলু ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ আরও বাড়লে সরিষা ও আলুর পাশাপাশি অন্যান্য ফসলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি

টানা বৃষ্টিতে আত্রাইয়ে দুর্ভোগ, সরিষা ও আলু চাষে ক্ষতির শঙ্কা

আপডেট সময় ০২:৪৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬