ঢাকা ০২:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে যাত্রীর শরীর থেকে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা ঢাকাকে আরও বাসযোগ্য করতে পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক চরফ্যাশনে যুবদল নেতাকে চালের স্লিপ না দেওয়ায় কর্মকর্তাকে হেনস্তা ও হুমকি মিস ইউনিভার্সে সুইমস্যুট পর্বে মাহির ব্যতিক্রমী সাজ ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪ গোল লিভারপুলের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমবে রাতের তাপমাত্রা জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, সমঝোতা ছাড়াই শেষ কপ৩১ যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের

সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি সাধারণ মানুষকেও পাহারা বসানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। বেআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাসহ অপরাধীদের বাংলাদেশে পুশইনের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা লেখেন।

তিনি লেখেন, ‘সীমান্তবর্তী এলাকার সংগ্রামী মানুষদের বলব, বিজিবির পাশাপাশি আপনারাও সীমান্তে পাহারা বসান। বেআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাসহ অপরাধীদের পুশইন করার যে অপচেষ্টা শুরু হয়েছে, সেটাকে রুখে দিতে হবে।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে একমাত্র বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত পাঠাতে হবে। অন্য কোনো অবৈধ ও বেআইনি প্রক্রিয়ায় তাঁকে ঠেলে পাঠানোর অপচেষ্টা একপ্রকার যুদ্ধের উসকানির শামিল।’

তিনি লেখেন, ‘বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধ চায় না। বাংলাদেশ আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত। আইনের বাইরে যেকোনো প্রক্রিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। বাংলাদেশের মুক্তিকামী ও লড়াকু জনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়, এমন যেকোনো অন্যায়কে মোকাবিলা করতে প্রস্তুত আছে, ইনশাআল্লাহ।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালালে যাত্রীর শরীর থেকে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের

আপডেট সময় ০১:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬