ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাব-রেজিস্ট্রি অফিসের প্রতি জনগণের আস্থা ফেরাতে চান আইনমন্ত্রী তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ দেশের মানুষকে ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী পাকিস্তানের সিনেমা বাজার নিয়ে ভুল তথ্যে সমালোচনার মুখে শাকিব মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দুই হাত তুলে দোয়া করলেন ‘নন-পলাতক আ. লীগ’ সভাপতি কামাল ময়মনসিংহে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকারসহ গ্রেপ্তার মুন্সিগঞ্জের যুবক মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২ রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা এক্সপো ২০২৬ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ প্যাভিলিয়নে শুক্রবার (১৩ নভেম্বর) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক আলোচনা করেন। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি, ‘জিরো ওয়েস্ট’ (শূন্য বর্জ্য) উদ্যোগ এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

উভয় দেশ ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলে এমন পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর তাঁরা জোর দেন।

প্রতিমন্ত্রী কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজন করার জন্য এবং প্রতিনিধিদলের প্রতি উষ্ণ আতিথেয়তা প্রদর্শনের জন্য তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি তুরস্কের ফার্স্ট লেডির পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘জিরো ওয়েস্ট’ উদ্যোগটির প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে, এটি বাংলাদেশের ‘থ্রি-আর’ কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলনগুলো একে অপরের সঙ্গে বিনিময়ের গুরুত্ব উভয় পক্ষই স্বীকার করে।

প্রতিমন্ত্রী প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্য হিসেবে পাট ও পাটজাত পণ্যের প্রসারে তুরস্কের সহযোগিতা কামনা করেন। তিনি প্লাস্টিক দূষণ হ্রাস এবং পরিবেশসম্মত ভোগ নিশ্চিত করার বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশের পাট খাতের অবদানের সম্ভাবনার কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকের শেষে প্রতিমন্ত্রী তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে স্মারক হিসেবে পাটজাত হস্তশিল্প উপহার দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাব-রেজিস্ট্রি অফিসের প্রতি জনগণের আস্থা ফেরাতে চান আইনমন্ত্রী

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ

আপডেট সময় ০৭:২২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬