ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ দেশের মানুষকে ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী পাকিস্তানের সিনেমা বাজার নিয়ে ভুল তথ্যে সমালোচনার মুখে শাকিব মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দুই হাত তুলে দোয়া করলেন ‘নন-পলাতক আ. লীগ’ সভাপতি কামাল ময়মনসিংহে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকারসহ গ্রেপ্তার মুন্সিগঞ্জের যুবক মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২ রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা এক্সপো ২০২৬ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান ঝিনাইদহ কৃষি অধিদপ্তরে ৩৩২ পদের ১০০টিই শূন্য

দেশের মানুষকে ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের মানুষকে ভালো রাখার জন্য সরকার কাজ করে যাচ্ছে। সরকারের একার পক্ষে ভালো কাজ করা সম্ভব নয়। সবার সহযোগিতা দরকার। শনিবার সাটুরিয়ার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৬-এর উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কৃষকেরা ভোট দিয়েছেন বলে আমরা সরকার গঠন করতে পেরেছি। কৃষকেরা দেশের সম্মানিত ব্যক্তি। তাঁদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কৃষকেরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিপি নুরতাজ আলম বাহার, সাবেক পিপি আজাদ হোসেন খান, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ

দেশের মানুষকে ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬