ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী  পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর

আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস

নওগাঁর আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। উপজেলার বিভিন্ন মাঠে শত শত বিঘা জমির ধান এ রোগে আক্রান্ত হয়েছে বলে দাবি স্থানীয়দের। আক্রান্ত জমিতে কোথাও ধানের শিষ শুকিয়ে যাচ্ছে, আবার কোথাও নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্নের ফসল। তবে উপজেলা কৃষি অফিসের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ব্লাস্ট রোগে আক্রান্ত জমির পরিমাণ মাত্র ৪ বিঘা। কৃষকদের দাবি ও কৃষি বিভাগের দেওয়া পরিসংখ্যানের মধ্যে বড় ধরনের এই পার্থক্য নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি খরিপ-২ মৌসুমে আত্রাই উপজেলায় ৮ হাজার ২৮০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এর মধ্যে চিনিআতব ধানের আবাদ হয়েছে ১ হাজার ৪৩৫ হেক্টর জমিতে। তবে কৃষি অফিসের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ব্লাস্ট রোগে আক্রান্ত জমির পরিমাণ মাত্র ৪ বিঘা। অন্যদিকে কৃষকদের দাবি, বাস্তবে আক্রান্ত জমির পরিমাণ সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি।

উপজেলার পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম বাবু এবার ১৩ বিঘা জমিতে চিনিআতব ধান চাষ করেছেন। ফসলের অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ধান চাষে তাঁর প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা খরচ হয়েছে। ভালোভাবে ফসল ঘরে তুলতে পারলে প্রায় ৪ লাখ টাকার ধান বিক্রি করতে পারতেন। কিন্তু গত ৬ তারিখে হঠাৎ ব্লাস্ট রোগের আক্রমণে তাঁর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

একই এলাকার কৃষক মোহাম্মদ মোজাম্মেল মোল্লা বলেন, তিনি ১৮ বিঘা জমিতে ধান চাষ করেছেন। এর মধ্যে দুই বিঘা জমির ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। সময়মতো ব্যবস্থা নেওয়ায় ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব হলেও এতে তাঁর প্রায় ৩০ হাজার টাকার আর্থিক ক্ষতি হবে।

একই গ্রামের কৃষক রুবেল হোসেন এবার ২৫ কাঠা জমিতে চিনিআতব ধান চাষ করেছেন। তিনি বলেন, হঠাৎ রোগের আক্রমণে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন ওই জমি থেকে হয়তো এক থেকে দুই মণ ধান পাওয়া যাবে, এর বেশি নয়। এতে তাঁর প্রায় ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

মনিয়ারি ইউনিয়নের মনিয়ারি গ্রামের কৃষক ফারুক জানান, তাঁদের মাঠের ধান যখন পাকার পর্যায়ে, ঠিক তখনই ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দেয়। এতে তাঁর প্রায় এক বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। এ ছাড়া উপজেলার নওদুলী দীঘিরপাড় মাঠের বেশির ভাগ জমিতেও ব্লাস্ট রোগের লক্ষণ দেখা দিয়েছে। কৃষকেরা বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে করেও রোগটি নিয়ন্ত্রণে আনতে পারছেন না। এক সপ্তাহে সব শেষ, ফলে ওই মাঠের কৃষকেরাও উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা করছেন।

কৃষকদের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকার ধানগাছের পাতা ও শিষে ব্লাস্ট রোগের লক্ষণ দেখা দিলেও মাঠপর্যায়ে আক্রান্ত জমির প্রকৃত চিত্র নিরূপণ করা হচ্ছে না। নিয়মিত পর্যবেক্ষণ ও যথাযথ উদ্যোগের অভাবে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র কৃষি অফিসের তথ্যে উঠে আসছে না। এ অবস্থায় দ্রুত সরেজমিনে আক্রান্ত জমি পরিদর্শন, রোগ নির্ণয় এবং কার্যকর পরামর্শ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাইমিনুল ইসলাম বলেন, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, বিশেষ করে রাতে ঠান্ডা ও দিনে অতিরিক্ত গরম থাকার কারণে ধানে ব্লাস্ট রোগের আক্রমণ বেড়ে যায়। এ কারণেই উপজেলায় রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে এতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি। অল্প সময়ের মধ্যেই রোগটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পাশাপাশি কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩

আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস

আপডেট সময় ১১:৪৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬