ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী  পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন

স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী 

নেশা করতে বাধা দেওয়ায় স্ত্রীকে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগে স্বামী শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শহিদুল ইসলাম রাজশাহীর তানোর উপজেলার মালশিরা গ্রামের মৃত সেকেন্দারের ছেলে। তিনি স্ত্রী তৃষা খাতুনের (২১) শরীরে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর রাতে রাজশাহী নগরীর দড়িখরবোনা রেলগেট এলাকার শাহীন বস্তিতে এ ঘটনা ঘটে। স্বামী শহিদুলকে নেশা করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে তিনি স্ত্রীর মুখ ও শরীরের বিভিন্ন স্থানে অটোরিকশার ব্যাটারির অ্যাসিড ঢেলে দেন বলে অভিযোগ করেন তৃষা। এতে তাঁর মুখের একপাশসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

তৃষার অভিযোগ, শহিদুল অটোরিকশা চালিয়ে যা উপার্জন করতেন, তার বেশির ভাগই নেশার পেছনে ব্যয় করতেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কর্মরত রাজু নামের এক ব্যক্তির সঙ্গে তিনি নেশা করতেন। সংসারের খরচ না দেওয়ায় মেয়েকে নিয়ে জীবিকা নির্বাহের জন্য অন্যের বাড়িতে কাজ করতে হতো তাঁকে। দুটি বাড়িতে কাজ করে সংসার চালাতেন তৃষা। স্বামীর নেশার প্রতিবাদ করলেই তাঁকে মারধর করা হতো।

অ্যাসিডে দগ্ধ হওয়ার পর ছয় দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৃষা। এ সময় স্বামী তাঁর কোনো খোঁজ নেননি। বরং মামলা করলে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের কাছে কান্নাজড়িত কণ্ঠে তৃষা বলেন, ভালোবেসে পাঁচ বছর আগে শহিদুলকে বিয়ে করেছিলেন তিনি। তাঁদের চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে। স্বামীর এমন নির্যাতনের পর এখন নিজের ও সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তিনি। এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তৃষা।

অভিযোগের বিষয়ে শহিদুল ইসলাম বলেন, তিনি নেশা করেন না। তবে বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। একপর্যায়ে তিনি স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপ করেছেন বলে স্বীকার করেন।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারী জানান, তৃষার অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএমপি জানিয়েছে, বোয়ালিয়া থানা পুলিশ ও এসআরবি-৫-এর যৌথ অভিযানে মামলার এজাহারনামীয় আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস

স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী 

আপডেট সময় ১১:২৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬