ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচার, উদ্বেগ জানাল ভারত জগন্নাথপুরে আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা বিধিবহির্ভূত পদোন্নতি আশিকুজ্জামানের, বিভাগীয় মামলার সুপারিশ মানসুরার বিরুদ্ধে বিআইডব্লিউটিসিতে আশিক-মানসুরা সিন্ডিকেটের দুর্নীতি সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: শফিকুর রহমান জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে শাহজাহান খান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের সড়ক অবরোধ ও ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের মৃত্যু ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলমের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের সড়ক অবরোধ ও ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন

সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ ও ব্যাপক ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করলে সমগ্র এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেন। সংঘাতে পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকেই টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা শুরু হয়। সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী পাটগাতী মোড়ে অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীরা নানা স্লোগান দিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন এবং সড়ক অবরোধ করেন। একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পাটগাতীতে অবস্থিত উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

সহিংসতার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টুঙ্গিপাড়া থানা-পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘাতের একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচার, উদ্বেগ জানাল ভারত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের সড়ক অবরোধ ও ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন

আপডেট সময় ০৭:৪২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬