ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচার, উদ্বেগ জানাল ভারত জগন্নাথপুরে আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা বিধিবহির্ভূত পদোন্নতি আশিকুজ্জামানের, বিভাগীয় মামলার সুপারিশ মানসুরার বিরুদ্ধে বিআইডব্লিউটিসিতে আশিক-মানসুরা সিন্ডিকেটের দুর্নীতি সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: শফিকুর রহমান জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে শাহজাহান খান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের সড়ক অবরোধ ও ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের মৃত্যু ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলমের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীরসেনানী, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও দলদলী ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জালাল উদ্দীন (৭৯) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার দলদলী ইউনিয়নের ঘাইবাড়ী-আলমপুর গ্রামের মৃত সিদ্দিকের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (৯ নভেম্বর) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার দলদলী ইউনিয়নের লালাপুর-মিনিবাজার এলাকায় রহনপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ধানবোঝাই একটি ট্রলির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় দলদলী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেন। থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিকের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

জানাজায় আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চিকিৎসক ডা. মো. আশরাফুল হক (চুনু ডাক্তার), সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ মো. নুরুল ইসলাম লোলো হাজি, সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. আফসার হোসেন, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মোজাম্মেল হক চুটুসহ মরহুমের সহযোদ্ধা বীরমুক্তিযোদ্ধারা, আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।

জানাজা শেষে স্থানীয় বীরমুক্তিযোদ্ধাদের উদ্যোগে নির্মিত কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহযোদ্ধা বীরমুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় উপস্থিত বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচার, উদ্বেগ জানাল ভারত

ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের মৃত্যু

আপডেট সময় ০৭:২৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬