ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

করোনার ন্যাজাল স্প্রে ভারতের বাজারে আসছে ২৬ জানুয়ারি

করোনা প্রতিষেধক নাকে দেওয়ার টিকা ন্যাজাল ইনকোভ্যাক ভারতের বাজারে আসছে আগামী ২৬ জানুয়ারি। ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেকের তৈরি ইনকোভ্যাক বাজারে এলে এটিই বিশ্বের প্রথম কোভিড প্রতিষেধক ন্যাজাল ভ্যাকসিন হবে। 

রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কলকাতা টিভি। এর আগে শনিবার ভারত বায়োটেকের ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা ইল্লা জানিয়েছেন, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসেই কোভিড ন্যাজাল ভ্যাকসিন ‘ইনকোভ্যাক’ বাজারে আসছে।

তিনি আরও জানান, গবাদি পশুর থেকে তৈরি চর্মরোগের ভ্যাকসিন সম্ভবত আগামী মাসেই বাজারে চলে আসবে। ভারত বায়োটেকের তথ্য অনুযায়ী,  কোভিড-১৯-এর প্রথম ন্যাজাল ভ্যাকসিন ইনকোভ্যাক-এর প্রতিটি ডোজ সরকারের কাছে ৩২৫ টাকা এবং বেসরকারি টিকা কেন্দ্রে ৮০০ টাকায় বিক্রি করা হবে।

জানা গেছে, যারা করোনার দুটি টিকা নিয়েছেন, কিন্তু তৃতীয় বুস্টার ডোজ নেননি, তারা এটাকে বুস্টার ডোজ হিসাবে নিতে পারবেন। ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন ইনকোভ্যাককে শর্তসাপেক্ষে আপৎকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছিল দেশটি। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, ভারতে ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউই এই ভ্যাকসিন নিতে পারবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

করোনার ন্যাজাল স্প্রে ভারতের বাজারে আসছে ২৬ জানুয়ারি

আপডেট সময় ১২:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩