ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

সোমালিয়ায় মার্কিন বাহিনীর হামলা, নিহত ৩০

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় মার্কিন সামরিক হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ইসলামপন্থি আল শাবাব জঙ্গিগোষ্ঠীর সদস্য। সোমালিয়ার মধ্যাঞ্চলীয় শহর গালকাডের কাছে মার্কিন সামরিক হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

মূলত সোমালিয়ার সেনাবাহিনী ওই এলাকায় ভারী লড়াইয়ে নিযুক্ত ছিল। মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড এক বিবৃতিতে এই তথ্য সামনে এনেছে বলে রোববার (২২ জানুয়ারি) জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রাজধানী মোগাদিশু থেকে প্রায় ১৬২ মাইল (২৬০ কিলোমিটার) উত্তরে মার্কিন বাহিনীর হামলার ঘটনা ঘটে। মার্কিন সামরিক বাহিনী এই অভিযানকে ‘সম্মিলিত আত্মরক্ষামূলক হামলা’ হিসাবে অভিহিত করেছে।

মার্কিন বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মোগাদিশুর উত্তরে ওই এলাকায় সোমালি জাতীয় বাহিনী শতাধিক আল শাবাব যোদ্ধার আক্রমণের শিকার হয়েছিল। আফ্রিকা মহাদেশে আমেরিকান সরকারের সামরিক শাখা ইউএস আফ্রিকা কমান্ড বলেছে, তাদের হামলায় কোনও বেসামরিক লোক আহত বা নিহত হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, হামলায় তিনটি গাড়ি ধ্বংস হয়েছে।

সোমালিয়ার তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল শাবাব সাত সৈন্যকে হত্যা করলেও তাদের সৈন্যরা পাল্টা হামলা চালিয়ে কট্টরপন্থি এই গোষ্ঠীটির ১০০ যোদ্ধাকে হত্যা করেছে এবং টেকনিক্যাল হিসাবে পরিচিত বন্দুকবাহী পাঁচটি পিক-আপ গাড়ি ধ্বংস করেছে। মূলত আল শাবাব ২০০৬ সাল থেকে দেশটির কেন্দ্রীয় সরকারের পতন এবং ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে।

উল্লেখ্য, সোমালিয়ার সরকারের বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে লড়াই করছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারি আল-শাবাব। সোমালিয়ায় ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এই জঙ্গিগোষ্ঠী। এ কারণে আল-শাবাবের সদস্যরা প্রায়ই দেশটির সামরিক ঘাঁটি, হোটেল ও ব্যস্ত সড়কে বেসামরিক নাগরিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা ও বন্দুক হামলা চালিয়ে থাকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

সোমালিয়ায় মার্কিন বাহিনীর হামলা, নিহত ৩০

আপডেট সময় ১২:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩