ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়োগপত্র-ওভারটাইমে অনিয়মের অভিযোগ, ফুলকলির বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা নাটোরে গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে কানাই বলাই বিগ্রহ মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ রংপুরে ১৯ পিস ইয়াবাসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : এনবিআরের ২ কর্মী বরখাস্ত ২৭ বছরের ঐতিহ্যবাহী স্কুলে পরপর দুইবার চুরি কান্নায় ভেঙে পড়লেন প্রধান শিক্ষক কসবায় পারিবারিক কলহের জেরে বাবার মৃত্যু, স্ত্রী ও মেয়ে আটক কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার ভোলাহাটে চামুশা সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাপ জব্দ!!

রংপুরে ১৯ পিস ইয়াবাসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

রংপুর মহানগরীতে ১৯ পিস ইয়াবাসহ বর্তমান ও সাবেক দুই পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার সন্ধ্যার পর রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত (কোতোয়ালি)-এর বিচারক রফিকুল ইসলাম তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের প্রসিকিউটর আবু সাঈদ জানান, শুক্রবার সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা আসামি মাহিন ইসলাম ওরফে মিঠুন ইসলাম এবং সাবেক কনস্টেবল ওমর আলীকে আদালতে হাজির করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করেন এবং পুলিশি পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—দিনাজপুর জেলার বিরলের মোহনপুর এলাকার মাজেদুল ইসলামের ছেলে কনস্টেবল মিঠুন ইসলাম এবং সিরাজগঞ্জের বেলকুচির কোণাবাড়ী এলাকার মৃত আব্দুস সাত্তার সরকারের ছেলে সাবেক পুলিশ কনস্টেবল ওমর আলী। ডিএনসি সূত্রে জানা গেছে, সাবেক কনস্টেবল ওমর আলীর বিরুদ্ধে কুমিল্লার চান্দিনা থানায় দায়েরকৃত একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) রংপুরের উপপরিচালক আবু জাফর জানান, গত বৃহস্পতিবার দুপুরে মহানগরীর পায়রা চত্বরের স্কাইভিউ হোটেলের ৭১০ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। অভিযানের সময় কক্ষের খাটের নিচে থাকা একটি ‘ডার্বি’ সিগারেটের প্যাকেটের ভেতর জিপারযুক্ত পলিব্যাগ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত ৪টি পাইপ, ২টি গ্যাস লাইট, ৩টি প্লাস্টিকের কর্ক, ২টি ফয়েল পেপার এবং ২টি স্মার্টফোন আলামত হিসেবে জব্দ করা হয়। এ ঘটনায় ডিএনসির এসআই তাহমুদার রহমান বাদী হয়ে মহানগর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি জানান, ডিএনসি মামলা দায়ের শেষে আসামিদের থানায় সোপর্দ করে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিয়োগপত্র-ওভারটাইমে অনিয়মের অভিযোগ, ফুলকলির বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা

রংপুরে ১৯ পিস ইয়াবাসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

আপডেট সময় ০৬:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬