ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে জন্ম-মৃত্যু নিবন্ধনে স্বচ্ছতা ও মানোন্নয়নে গুরুত্বারোপ নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ‘একটা হাসপাতাল যতটুকু ক্লিন থাকা প্রয়োজন, ততটুকু ক্লিন না’-কুমিল্লায় কৃষিমন্ত্রী দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ক্লাস পার্টি: সময় বদলায়, স্মৃতি থেকে যায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ চিফ হুইপের বড়লেখা-জুড়ীর পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি অধিনায়ক ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী ভোল পাল্টে অপরাধের বিশাল সাম্রাজ্য আড়ালের চেষ্টা দিলীপ কুমার আগরওয়ালের

কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতকের বাড়িঘরে হামলা-ভাঙচুর

কুমিল্লা সদরে কাউছার নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হত্যার প্রতিবাদে ঘাতকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় কুমিল্লার নন্দীর বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত কাউছার কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন।

স্থানীয়দের বরাতে তৌহিদুল জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ছত্রখিল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার একটি সালিশ বৈঠক হয়। এর পরদিন শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমির কাছে গেলে কাউছারের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় তাকে মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালপুরে জন্ম-মৃত্যু নিবন্ধনে স্বচ্ছতা ও মানোন্নয়নে গুরুত্বারোপ

কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতকের বাড়িঘরে হামলা-ভাঙচুর

আপডেট সময় ০২:০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬