ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাগৃকে লটারির আড়ালে বদলি বাণিজ্য: অভিযোগের কাঠগড়ায় পরিচালক ফকির মুনওয়ার হোসেন অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলা, উত্তেজনা তুঙ্গে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে অধ্যাদেশ জারি এশীয় সহযোগিতা জোরদারে সিকা সম্মেলনে বাংলাদেশের তিন প্রস্তাব পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম এলাচ মজুত, জিরায় মেয়াদের তথ্য নেই: চট্টগ্রামে জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা গণপূর্তের গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক বামনায় মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স স্কুলে মারামারি করা স্বামী-স্ত্রী দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

সাভারে ইউপি সচিব মীর আব্দুল বারেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:৪৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৫৩৬ বার পড়া হয়েছে

সাভারের পাথালিয়া ইউনিয়নের সচিব মীর আব্দুল বারেক পদমর্যাদায় ১৪তম গ্রেডের একজন কর্মকর্তা হলেও নিজ ও পরিবারের নামে গড়ে তুলেছেন জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পাহাড়। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বে, যার চেয়ারম্যান ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাভারের মাফিয়া ফখরুল আলম সমর। মীর বারেক তেঁতুলঝোড়ায় থাকাকালীন কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

আত্মসাৎ করা এসব অর্থে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাট কিনেছেন, আমিনবাজারে রয়েছে বেশ কয়েকটি প্লট, হেমায়েতপুরে বাড়ি, সিংগাইরে জমি এবং সাভারের অভিজাত এলাকায় রয়েছে একাধিক প্লট বলে অভিযোগ রয়েছে। দুর্নীতির এই বরপুত্র বারেক আওয়ামী লীগ আমলে নিজেকে সমরের ভাই পরিচয় দিতেন। তাঁর দুর্নীতি ও আয়বহির্ভূত অঢেল সম্পদ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ হলেও ওপরমহলকে ম্যানেজ করে সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো বহাল তবিয়তে থেকে দুর্নীতির মহোৎসবে মেতে আছেন বলে অভিযোগ রয়েছে।

তবে তাঁর খুঁটির জোর এখানেই সীমাবদ্ধ নয়। তথ্য সংগ্রহের সূত্রে জানা যায়, মীর আব্দুল বারেক বিগত দিনে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের পর কুল্লা ইউনিয়ন পরিষদে কর্মরত থাকা অবস্থায় ওপরমহলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে শিল্পাঞ্চল আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদে বদলি হন বলে অভিযোগ রয়েছে।

এখনো পর্যন্ত তিনি পাথালিয়া ইউনিয়ন পরিষদে কর্মরত রয়েছেন। সেখানেও দুর্নীতির একক আধিপত্য চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে অনেকেই ভয় পান। নাম-ঠিকানা গোপন রাখার শর্তে কয়েকজন ইউপি সদস্য তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, পাথালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মীর আব্দুল বারেক শুধু একজন প্রশাসনিক কর্মকর্তাই নন, তিনি একজন মাফিয়াও বটে।

তাঁর বিরুদ্ধে এবং তাঁর দুর্নীতির বিষয়ে কিছু বললেই কলকাতা থেকে মোবাইল ফোনে হুমকি দেন পলাতক ও গা ঢাকা দিয়ে থাকা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বলে অভিযোগ রয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানে দেশের পটপরিবর্তনের পরও পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ, গভীর সখ্য ও যোগসাজশ রয়েছে বলে অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সখ্যের সুযোগ কাজে লাগিয়ে ঢাকা-১৯ আসনের পলাতক ও সাজাপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের নিজ এলাকা ধামসোনা ইউনিয়নে অবস্থিত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে অনৈতিক সুবিধা দিতে তাঁর সঙ্গে যোগসাজশে পাথালিয়া ইউনিয়ন পরিষদ থেকে ধামসোনা ইউনিয়ন পরিষদে স্থানান্তরিত হওয়ার পাঁয়তারা চালাচ্ছেন তিনি বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত কর্মকর্তা মীর আব্দুল বারেকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাগৃকে লটারির আড়ালে বদলি বাণিজ্য: অভিযোগের কাঠগড়ায় পরিচালক ফকির মুনওয়ার হোসেন

সাভারে ইউপি সচিব মীর আব্দুল বারেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগ

আপডেট সময় ০৪:৪৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬