ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলা, উত্তেজনা তুঙ্গে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে অধ্যাদেশ জারি এশীয় সহযোগিতা জোরদারে সিকা সম্মেলনে বাংলাদেশের তিন প্রস্তাব পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম এলাচ মজুত, জিরায় মেয়াদের তথ্য নেই: চট্টগ্রামে জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা গণপূর্তের গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক বামনায় মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স স্কুলে মারামারি করা স্বামী-স্ত্রী দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ ডেঙ্গু রোধে রেড ক্রিসেন্টের মাসব্যাপী কর্মসূচি
এক থাপ্পড়ে ঠিক করে দেব!

কৃষি প্রকল্প পরিচালকের কক্ষে হুমকির অভিযোগ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০২:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৫৪৫ বার পড়া হয়েছে

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোস্তফা কামালকে হেনস্তা ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হাসানুর জামান মিন্টু নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিজ কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মোস্তফা কামাল।

বুধবার দুপুর ১টা ৪২ মিনিট থেকে ১টা ৪৬ মিনিট পর্যন্ত চার মিনিটের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাসানুর জামান মিন্টু প্রকল্প পরিচালকের কক্ষে বসে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলছেন। এ সময় প্রকল্পে লাইভে থাকা একটি টেন্ডারের সাউন্ড সিস্টেমে আইএসও সার্টিফিকেটের শর্ত নিয়ে আলোচনা চলছিল। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি টেন্ডারে আইএসও সার্টিফিকেট চাওয়ার বিষয়ে আপত্তি জানান।

এ সময় প্রকল্প পরিচালক বলেন, গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে আলোচনা করেই আইএসও সার্টিফিকেট চাওয়া হয়েছে। তখন সামনে থাকা ব্যক্তি ১৭ বছর বঞ্চিত থাকার কথা উল্লেখ করেন। জবাবে প্রকল্প পরিচালক বলেন, “নেতা আমিও ছিলাম।” এ সময় ওই ব্যক্তিকে প্রকল্প পরিচালককে হাত তুলে “এক থাপ্পড়ে ঠিক করে দেব” বলতে শোনা যায়। এ নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

এ বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক মোস্তফা কামাল বলেন, “দুপুর ১টার দিকে আমি নিজ কার্যালয়ে ঢুকলে তারা আমার পেছনে পেছনে ঢোকে। এ সময় হাসানুর জামান মিন্টু এবং মিলন নামে দুজন ব্যক্তি আমার কক্ষে আসেন। তারা লাইভে থাকা একটি ইলেকট্রনিক টেন্ডার তাদের দিতে বলেন। পরে তাদের জানানো হয়, যথাযথ নিয়ম অনুসারে টেন্ডারে অংশগ্রহণ করে যিনি পাওয়ার যোগ্য হবেন, তাঁকেই দেওয়া হবে।

“এ সময় মিন্টু একজনকে ফোন করে কথা বলেন। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি আমাকে গালাগালি করেন। এতে আমি বিব্রত বোধ করি এবং তাঁকে ফোন রাখতে বলি। পরে মিন্টু তাঁকে যেকোনোভাবেই টেন্ডারটি দিতে বলেন। অন্যথায় আমাকে হাত তুলে থাপ্পড় দেখান এবং ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’ বলে হুমকি দেন ও মারতে উদ্যত হন। আমি এর প্রতিবাদ করলে তিনি আরও নানা ধরনের হুমকি দেন।”

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হাসানুর জামান মিন্টু বলেন, “আমি কেন তাঁকে হুমকি দেব বা থাপ্পড় দেওয়ার চেষ্টা করব? এসব মিথ্যা। পিডির টেন্ডার দেওয়ার ক্ষমতা আছে। আমি তাঁকে থাপ্পড় দিতে যাইনি।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল

এক থাপ্পড়ে ঠিক করে দেব!

কৃষি প্রকল্প পরিচালকের কক্ষে হুমকির অভিযোগ

আপডেট সময় ০২:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬