নেত্রকোণা জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলার তদন্তের মানোন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, চুরি, ডাকাতি ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমনে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অপরাধ দমন ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সভায় সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন পুলিশ সুপার।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. আরিফুল ইসলাম মুরাদ-সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক আমাদের মাতৃভূমি 






















