ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজৈরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন চমক আসছে ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটিতে, আলোচনায় নীরবসহ একঝাঁক নেতা ময়মনসিংহ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন নতুন বাজারে পোশাক রপ্তানির প্রায় ৫৭ শতাংশ পাঁচ দেশে গাজীপুর শ্রীপুরে ফ্যামিলি কার্ডের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়েটে ১১ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্য, ক্যাম্পাসে উত্তেজনা ৯ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে কারাগারে মাদ্রাসাশিক্ষক ইউক্রেনের দুই শহরে রুশ হামলায় নিহত ৬ মাকে হারাল ১ মাসের শিশু, গৃহবধূর মৃত্যুতে স্বামী-দেবর হেফাজতে “উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন”

রাজৈরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মাদারীপুরের রাজৈরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের দেশব্যাপী উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ অক্টোবর, সোমবার, দুপুর ২টায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেছার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ জাহান্দার আলী মিয়া।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও তথ্য সংগ্রহকারীদের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ কাজী জাহিদুর রহমান লেবু, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ জাকির হোসেন, বিএনপি নেতা বাবু হাওলাদার ও অ্যাডভোকেট মফিজুর শেখসহ অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আবদুল মতিন, দৈনিক দিনকালের সাংবাদিক কাজী নজরুল ইসলাম, দৈনিক আমার সংবাদ ও আই ওয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা, বাদশা মীর, ব্যারিস্টার শহিদুল ইসলাম, মহসিন ফকির ও মহিলা নেত্রী সালমা মিনু।

এ ছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী, তথ্য সংগ্রহকারীরা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজৈরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রাজৈরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় ০৯:৪২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬