ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন

আর্জেন্টিনার গণমাধ্যমই জানে না মেসিরা কবে বাংলাদেশ আসবে

বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক অনেক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার চেষ্টা করছে। বাফুফে ইতোমধ্যে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন গণমাধ্যমে বক্তব্য ব্যক্ত করলেও আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে গণমাধ্যমে বাংলাদেশে আগমন নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। এই প্রতিবেদক আর্জেন্টিনার কয়েকজন সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেছে এই বিষয়ে। তারা আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের কাছে বাংলাদেশে আগমন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পায়নি। আর্জেন্টিনার অন্যতম সিনিয়র সাংবাদিক সার্জিও ল্যাভেন্সকি বাংলাদেশের আগমন সম্পর্কে বলেন, ‘আফা (আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন) আমাদের কিছু জানায়নি। যতটুকু জানতে পেরেছি বিষয়টি নিয়ে মাত্র আলোচনা চলছে।’

আজ বুধবার দুপুরে বাফুফে ভবনে আর্জেন্টিনা ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা ছিল বাফুফের। সেখানে আর্জেন্টিনার সঙ্গে চলমান আলোচনার নানা দিক তুলে ধরার কথা ছিল দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। কিন্তু সেটি বাতিল করা হয়েছে।

বিশ্বকাপের সময় বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থন নিয়ে আর্জেন্টাইন মিডিয়ায় অনেক সংবাদ প্রকাশিত হয়েছে। আর্জেন্টিনা থেকে বিশ্বকাপের সময় বাংলাদেশে একজন সাংবাদিকও এসেছিল মেসিদের সমর্থন নিয়ে নিউজ করতে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত!

আর্জেন্টিনার গণমাধ্যমই জানে না মেসিরা কবে বাংলাদেশ আসবে

আপডেট সময় ১২:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩