ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন

নিজের ব্যাটিং দেখে কী মনে হয়, জানালেন লিটন

চলমান বিপিএলে প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে খুব একটা সফলতা পাচ্ছিলেন না লিটন দাস। তবে মঙ্গলবারের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলেছেন ম্যাচজয়ী ৭০ রানের এক ইনিংস। এমন নান্দনিক ইনিংস খেলতে কুমিল্লার এ ব্যাটারের বল লেগেছে মোটে ৪২টি। ম্যাচসেরা হওয়ার পরে সংবাদ সম্মেলনেও আসেন লিটন।

সেখানে তারকা এ ব্যাটারের কাছে জানতে চাওয়া হয় নিজের ব্যাটিং কেমন দেখেন। জবাবে খানিক চুপ থাকার পর লিটন বললেন, ‘দেখি…কিন্তু দেখে মনে হয় কী ব্যাটিং করে…। একেকজনের ভিউ একেক রকম থাকে। আমার কাছে মনে হয় আরও ভালো করার সুযোগ আছে (ব্যাটিংয়ে)।’

সবশেষ ম্যাচের আগের ম্যাচেও ২২ বলে ৪০ রান করেছিলেন লিটন। এবার করলেন ৭০, এমন রান করার প্রস্তুতি আসলে কেমন? লিটন বলছেন, ‘দেখেন, প্রতিটা ক্রিকেটারই তো কিছু না কিছু দিকে হার্ড ওয়ার্ক করে। অবশ্যই আমারও হার্ড ওয়ার্ক আছে। আমার মনে হয় মাইন্ড সেট-আপ ও খেলায় জড়িয়ে থাকা নিজে থেকে…। যেমন ধরেন, আপনি যখন আন্তর্জাতিক ম্যাচ খেলবেন, নিজের নামের পেছনে অনেক কিছু থাকে। পারফর্ম করতে হবে, না করলে দল থেকে বাদ পড়ার সুযোগ থাকে। মিডিয়া, ফ্যানস, এমনকি পরিবারের সদস্যরাও আপসেট থাকে খারাপ করলে।’

লিটন যোগ করে বলেন, ‘যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, যখনই মাঠে নামি, তখনই চিন্তা থাকে- আজকে যদি নামি, একটা ইনিংস খারাপ করি, তাহলে একটা ইনিংস চলে গেল। সবাই তো ফলো করে স্ট্যাটটা, ক্রিকইনফোর যে… (প্রোফাইল) ফলো করে, ওই জিনিসটা যখন খারাপ থাকে। নিজের কাছেও দেখতে খারাপ লাগে। ওটাও সবসময় অনুপ্রাণিত করে ভালো খেলতে হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত!

নিজের ব্যাটিং দেখে কী মনে হয়, জানালেন লিটন

আপডেট সময় ১২:৩৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩