ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

  • ফরহাদ হোসেন
  • আপডেট সময় ০৯:২৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের। উন্নয়নের পক্ষে থাকা প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আগ্রহ ভোটারদের। সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিটির সভাপতি। ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর মিরপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬টি পদে তিনটি প্যানেলে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত হবেন ১২ জন প্রার্থী। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ভোটার সংখ্যা ৪২৪ জন।

নির্বাচনে সৈয়দ মো. জামশেদ হোসেন-মিরাজুল ইসলাম ফকির-মাহফুজুর রহমান মোল্লা পরিষদ, এস এম আরিফুল হক পিরু-মো. মাহবুবুর রহমান (মামুন)-মো. মাহমুদুর রহমান পরিষদ এবং শাহরিয়ার-লিটন-রিয়াজ পরিষদের ১২ জন করে মোট ৩৬ জন প্রার্থী অংশ নেন।

নির্বাচন চলাকালে একাধিক প্রার্থী বলেন, “খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন আমাদের নির্বাচন কমিশনাররা। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন তাঁরা। আমরা প্রার্থীরা সবাই ভাই ভাই। যিনি জয়ী হবেন, তাঁর সঙ্গে এক হয়ে এই ‘হযরত শাহ্ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতি’র উন্নয়নে কাজ করব। নির্বাচনে জয়ী হলে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখব।” সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ভালো ছিল বলেও জানান তাঁরা।

একাধিক ভোটার বলেন, “আজকে আমাদের মিলনমেলা। সবার সঙ্গে দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে। নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারব না। তবে যিনি জয়ী হবেন, তিনি সবাইকে নিয়ে এই ‘হযরত শাহ্ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতি’র উন্নয়নে কাজ করবেন—এটাই আমাদের প্রত্যাশা। সমিতির সব সদস্যের সুখে-দুঃখে পাশে থাকবেন—এটাই আমাদের কাম্য।”

নির্বাচন কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, “নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রার্থীরা একে অপরের পরিচিত। নির্বাচনের সব নিয়মকানুন মেনে প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাইছেন। সব প্রার্থীর এজেন্ট কেন্দ্রে উপস্থিত রয়েছেন। কোনো বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।”

এ সময় নির্বাচন কমিটির সদস্য মির্জা আকমল হোসেন ও মোহাম্মদ আলমগীর হোসেন এবং অন্তর্বর্তী ব্যবস্থা কমিটির সদস্য মো. মানিক হোসেন উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬