ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী, সহযোগিতায় চীন বিমানবন্দরের নজরদারির ফাঁক গলে ঢুকছে স্বর্ণ, পাচার হচ্ছে ভারতে পরিকল্পিত নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি: ফেনীর পুলিশ সুপার পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্ব পেল এসজিজিএস চাঁদাবাজি ও দখলবাজির টাকায় মালয়েশিয়ায় সেকেন্ড হোমের পরিকল্পনায় সুইডেন আসলাম গোপালগঞ্জের সহিংসতা: ১০১ জনের আর্থিক লেনদেন খতিয়ে দেখছে এনবিআর খলিলুর রহমানের সঙ্গে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

মক্কার কাছে হুতি ড্রোন ভূপাতিত, তীব্র নিন্দা জামায়াত আমিরের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর ড্রোন হামলার চেষ্টার অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, পবিত্র মক্কা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান; সেখানে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া সবার নৈতিক ও ঈমানি দায়িত্ব।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘পবিত্র মক্কা নগরী আল্লাহ তা’য়ালার ঘর কাবার কারণে সম্মানিত। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। এখানে যেকোনো প্রকার হামলা চালানো হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় এই নেতা আরও বলেন, ‘এ ঘটনার তীব্র নিন্দা জানাই। হামলাকারী হুতি হোক কিংবা যে কেউ হোক, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এর আগে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে একটি হুতি ড্রোন ভূপাতিত করার কথা জানায় সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের দাবি, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ড্রোনটি শনাক্ত করে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই মক্কার দক্ষিণে এটি ধ্বংস করা হয়।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, মক্কাকে লক্ষ্য করে হুতিদের এটি দ্বিতীয়বারের মতো হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, দুই পবিত্র মসজিদ ও সেখানে আসা মুসল্লিদের নিরাপত্তা ‘রেড লাইন’। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে জোট প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি।

তবে হুতি গোষ্ঠী মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

এর একদিন আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় খামিস মুশাইত, আবহা ও তায়েফে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী, সহযোগিতায় চীন

মক্কার কাছে হুতি ড্রোন ভূপাতিত, তীব্র নিন্দা জামায়াত আমিরের

আপডেট সময় ০৯:০৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬