ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে : রিজভী আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী জিপিএসের ট্র্যাকিংয়ে ধরা পড়ল চোর, বরিশাল থেকে দুই যুবক গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া​ পুলিশের বিশেষ অভিযান ৬ জন গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার শরীয়তপুরে দিনের আলোয় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জানে না পুলিশ মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ২৩ কালাকচুয়া মিয়ামির সামনে দুর্ঘটনা ঠেকাতে বন্ধ সড়কপথ ফের চালু, বাড়ছে ঝুঁকি দূষিত নদীর পানি দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এলাকায়-নদীর ভেতরে বাড়ি ঘর মার্কেট আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

জিপিএসের ট্র্যাকিংয়ে ধরা পড়ল চোর, বরিশাল থেকে দুই যুবক গ্রেপ্তার

  • রিয়াজ ফরাজী 
  • আপডেট সময় ০৩:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে
চুরি করে মোটরসাইকেল নিয়ে পালিয়েছিল চোরচক্র। কিন্তু শেষ রক্ষা হলো না। মোটরসাইকেলে থাকা GPS ট্র্যাকিং সিস্টেমই শেষ পর্যন্ত তাদের অবস্থান শনাক্ত করে দিল। প্রযুক্তির সহায়তায় ভোলার বোরহানউদ্দিন থেকে চুরি হওয়া প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের R15-M মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—বোরহানউদ্দিন উপজেলার চরটিটিয়া এলাকার মো. আলমগীরের ছেলে শাকিল হোসেন (২২) এবং একই এলাকার মো. হাসানের ছেলে নিহাদ (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৩ নম্বর দেউলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে কবির বিশ্বাসের সিএইচপি পরিত্যক্ত ইটভাটার সামনের সড়ক থেকে সিয়াম হোসেন রনির R15-M মোটরসাইকেলটি চুরি হয়।
মোটরসাইকেলটি চুরি হওয়ার খবর পাওয়ার পরই বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার পাশাপাশি মোটরসাইকেলটিতে আগে থেকেই সংযুক্ত GPS ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে সেটির অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়।
একপর্যায়ে GPS-এর মাধ্যমে মোটরসাইকেলটির গতিবিধি শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। এরপর সেটির অবস্থান অনুসরণ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের অভিযানে গত ৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৬টার দিকে বরিশালের লাহারহাট স্পিডবোট ঘাট এলাকা থেকে শাকিল হোসেন ও নিহাদকে চুরি হওয়া R15-M মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।
পরে মোটরসাইকেলের মালিক সিয়াম হোসেন রনি সেটি শনাক্ত করলে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে বোরহানউদ্দিন থানায় নিয়ে আসে।
এ ঘটনায় মোটরসাইকেলের মালিক সিয়াম হোসেন রনি বাদী হয়ে ৬ সেপ্টেম্বর বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের প্রযুক্তিনির্ভর তৎপরতায় চুরি হওয়ার মাত্র একদিনের মধ্যেই প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের মোটরসাইকেল উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে মালিকের পরিবারে। একই সঙ্গে GPS প্রযুক্তির কার্যকর ব্যবহারে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে : রিজভী

জিপিএসের ট্র্যাকিংয়ে ধরা পড়ল চোর, বরিশাল থেকে দুই যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬